Close Menu
Bong DuniaBong Dunia
  • বর্তমান খবর
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot
প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

21st July 2026
সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 1

সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত

21st July 2026
মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

21st July 2026
Facebook WhatsApp
Facebook WhatsApp
Bong DuniaBong Dunia
Join Whatsapp
  • বর্তমান খবর
    প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

    21st July 2026
    মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

    মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

    21st July 2026
    দৈনন্দিন জীবনে AI টুলস ব্যবহার - ফিচার্ড ইমেজ

    দৈনন্দিন জীবনে AI টুলস: কাজ সহজ করার ৫টি অসাধারণ উপায়

    21st July 2026
    মানসিক চাপ কমানোর উপায় - ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে স্ট্রেস মুক্তি

    দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমানোর সহজ উপায়: স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকরী টিপস

    18th July 2026
    স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা স্মার্টফোনের ফিচার ও ডিজাইন

    স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ২০২৬: দাম, স্পেসিফিকেশন ও নতুন ফিচার

    18th July 2026
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ
Bong DuniaBong Dunia
প্রথম পাতা » ভারত » Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায় যা আপনার মনে আত্মবিশ্বাস যোগাবে
ভারত

Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায় যা আপনার মনে আত্মবিশ্বাস যোগাবে

By Kajal Paul11th April 2019
Swami Vivekananda bani in Bengali

Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

 

স্বামী বিবেকানন্দের দশটি খুব মূল্যবান নীতি বা বাণী (Swami Vivekananda bani in Bengali) যা আমাদের জীবনে চলার পথে, প্রতিটি বাধা মোকাবেলা করতে সাহায্য করবে । সাফল্যের সঠিক পথে নিয়ে যাবে, যদি এই বাণী গুলি একবার মন থেকে অনুধাবন করা যায় এবং নিজের জীবনে ব্যবহার করতে পারা যায় । তাহলে নিশ্চিত আপনাকে কেউ হারাতে পারবে না । সমস্ত স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবেন । স্বামী বিবেকানন্দ প্রথম ব্যক্তি যিনি ভারতীয় সংস্কৃতির সাথে পশ্চিমী দেশের প্রথম পরিচয় করান । তিনি চাইতেন, ভারতীয় যুব সমাজ যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, তারা যেন দেশের জন্য কিছু করে দেখাতে পারে । তারা যেন তাদের জীবনে সফল হয় । আজও স্বামী বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশের অর্থাৎ ভারত, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের যুব শক্তির কাছে অনুপ্রেরণা । তিনি বিশ্বাস করতেন, সমস্ত ধর্মের মূল কথা এক এবং এই বিশ্বাসে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন । তার জন্ম দিন অর্থাৎ ১২ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় । স্বামীজি দেশের যুব সমাজের জন্য অনেক কিছুই বলে গেছেন, যা বর্তমান সময়ের জন্য খুব উপযোগী । স্বামীজীর কিছু নীতি বাণী যা আজকের যুব সমাজকে সঠিক পথে চালিত করবে ।

(১) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

 

(১)  স্বামী বিবেকানন্দ বলেছেন, মনের শক্তি সূর্য কিরণের মতো । যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে । স্বামীজি আমেরিকায় যখন বিশ্বধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তখন একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন । রাস্তার পাশে তিনি দেখলেন, কিছু ছেলের দল একটি লক্ষ্য স্থির করে শুটিং প্র্যাকটিস করছে । কিন্তু কেউ নিশানায় সঠিকভাবে লাগাতে পারছিল না । বেশ কিছুক্ষণ মনোযোগ সহকারে তিনি সব লক্ষ্য করলেন । অবশেষে, তাদের কাছে গিয়ে বললেন যে, তিনি চেষ্টা করতে চান । ছেলের দল ভাবলো, তারা এত কঠিন লক্ষ্যে তীর লাগাতে পারছে না, আর এই সন্ন্যাসী কিভাবে পারবে ? তবে যাই হোক, তারা স্বামীজীকে চেষ্টা করতে বলল । আর স্বামীজি এক এক করে ১৭তি তীর সঠিক নিশানায় লাগালেন । ছেলেরা এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব ?

স্বামীজি তাদেরকে বললেন, আমি লক্ষ্য করলাম তোমরা যখন নিশানা লাগাচ্ছিলে, তখন কেউই মনোযোগ দিয়ে সেটা করছিলে না । যখন কোন কাজ করবে, তখন শুধুমাত্র সেই কাজের উপর সমস্ত মনোযোগ রাখতে হবে । অন্য কিছু ভাবলে তোমারা সেই কাজে সফল হবে না । তোমাদের সমস্ত চিন্তা, মনোযোগ, ধ্যান শুধুমাত্র যা করছ, তাতে লাগাও । অনেকেই অভিযোগ করে, পড়তে মন বসে না, আমি কিছু মনে রাখতে পারিনা , পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছি না ইত্যাদি । এর সমাধান স্বামীজীর এই কথাটা । পড়তে বসে যদি নানান কথা বা চিন্তা মনে উঁকি দেয়, তাহলে কিভাবে মন বসবে ?

মনে রাখতে হবে পড়ার সময় শুধু শুধুমাত্র সেই জিনিসটার উপর মনঃসংযোগ করা উচিৎ । অন্য কিছুর উপর মন দিলে স্বয়ং স্বামীজী সমাধান করতে পারবেন না । একটি সময় একটি কাজ করা উচিৎ এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে প্রয়োগ করতে হবে । এটাও স্বামীজীর বাণী । তাই নিজের মনোযোগ বাড়াতে হবে । এর জন্য মেডিটেশন বা ধ্যান করা উচিৎ পড়তে বসার আগে বা কোন কাজ করার আগে ।

(২) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(২) স্বামীজি বলেছেন ওঠ এবং ততক্ষণ অব্দি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ । এখানে স্বামীজি, আমাদের এই শিক্ষা দিয়েছেন যে, আমাদের হাল ছেড়ে দেওয়ার মানসিকতাকে ত্যাগ করতে হবে । আমাদের বাঙালিদের সব থেকে বড় দোষ হলো, আমরা স্বপ্ন দেখে ফেলি এবং সেই স্বপ্ন যখন পুরন করার জন্য কাজ শুরু করি, তখন অল্প বাধায় ভেঙে পড়ি এবং ক্লান্ত হয়ে পড়ি । তারপর ধৈর্য হারিয়ে সমস্ত আশা ছেড়ে দেওয়া শুরু থেকে করি । অবশেষে কাজটা ঠিকঠিক ভাবে শেষ করতে পারি না । এই জায়গাতেই আমরা ভুল করি । আমাদের বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, নিজের ক্ষমতার প্রতি । আমাদের বুঝতে হবে, আমরা যে স্বপ্ন টা শেষ করতে চলেছি, তা পূরণ করতে হলে, আমাদের হাল ছাড়লে চলবে না । লেগে থাকতে হবে শেষ পর্যন্ত ।

(৩) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৩)  স্বামীজি বলেছেন, অন্য কারো জন্য অপেক্ষা করো না । তুমি যা করতে পারো সেটা করো । কিন্তু অন্যের উপর ভরসা করোনা । এখানে স্বামীজি বলতে চেয়েছেন, আমাদের নিজের উপর সব সময় ভরসা বা বিশ্বাস রাখা উচিত । আমরা যা করতে চলেছি, তা আমরা করতে পারবো । কিন্তু বাস্তবে অনেক সময় আমরা ভয় পাই অথবা কাজের জন্য অপরের উপর ভরসা করি । ফলে কোন কাজে অন্যের উপর নির্ভর হয়ে পড়ি । ফলে পরবর্তীকালে ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীলতা বাড়তেই থাকে । এটা খুব বড় ভুল । আমাদের উচিত আমরা যা পাড়ব বলে বিশ্বাস করি, সেটা আমাদের নিজেদের করা উচিত । অন্যের উপর অতি নির্ভরশীলতা একদিন বিপদ ডেকে নিয়ে আসতে পারে । স্বামীজির কথা অনুসারে স্বাবলম্বী হও । অন্যের উপর আশা করোনা ।

Swami Vivekananda bani in Bengali
Swami Vivekananda bani in Bengali

(৪) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৪)   স্বামীজির পরবর্তী বাণী- দুনিয়া তোমার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দাও, তুমি তোমার লক্ষ্য গুলি স্থির রাখো । দেখবে দুনিয়া একদিন তোমার পায়ের নিচে থাকবে । মানুষ যখন একটা লক্ষ্য স্থির করে ভালো কিছু করতে চাইবে, তখন
আশেপাশের অনেকে সমালোচনা করবে । হতোদ্যম করার চেষ্টা করবে হাল ছেড়ে ডেবাড় জন্য । আর যদি তখন হাল ছেড়ে দেওয়া হয় তাহলে তারা তাদের কাছে সফল হবে । তাই যতই কেউ লক্ষ্য থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, লক্ষ্যকে ঠিক ততটাই কাছে টেনে নিতে হবে । যে বা যারা হতোদ্যম কড়াড় চেষ্টা করছে বরং তাদের দূরে ঠেলে দিতে হবে । একটা গল্প আছে ।

অরুনিমা সিনহার নামের এই মেয়েটির গল্প বা কাহিনী শুনলে বোঝা যাবে, শ্রীরাম কৃষ্ণ-এর বাণী কতটা সত্যি । অরুনিমা নামের মেয়েটি একদিন ইন্টারভিউয়ের জন্য ট্রেনে করে যাচ্ছিলেন । কিন্তু কিছু দুষ্ট দুষ্কৃতীরা তার সোনার চেন চুরি করে তাকে ট্রেন থেকে ফেলে দেয় । এর পর তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন । এইভাবে অনেকগুলি ট্রেন চলে যায় । সারাদিন ঐ ভাবে লাইনের ধারে পড়ে থাকার পর পরদিন সকালে সবার নজরে আসে । এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মিডিয়াতে হইচই পড়ে যায় । নেতা, মন্ত্রিরা সান্ত্বনা দেয় তাকে । কিন্তু অবাক করার মত বিষয় হল, কিছুদিনের মধ্যে তার সম্পর্কে সাংবাদিক বা মিডিয়া নেগেটিভ খবর বলতে শুরু করে । তারা বলতে থাকে, এই মেয়েটির টিকিট না কেটে ট্রেনে উঠেছিল এবং টিকিট চেকারের হাত থেকে বাঁচতে, সে ট্রেন থেকে ঝাঁপ দেয় । কেউ কেউ তো বলতে শুরু করে আত্মহত্যা করার জন্য ঝাঁপ দেয় সে । সবাই যখন তাকে দোষ দিতে থাকে তখন সে এটা শুনে অনেক দুঃখ পায় । মেয়েটি ঠিক করে সবাই এখন তার সম্পর্কে যে কথা গুলি বলছে, একদিন এই সমস্ত লোকের মুখ বন্ধ করতে হবে । তিনি ঠিক করেন, এমন কাজ করে দেখাবেন, যাতে আজকে যারা তাকে অপমান করছে, একদিন তারা বুঝতে পারবে তারা ভুল ছিল । তিনি আত্মহত্যার জন্য ঝাঁপ দেন নি । হাসপাতালের বেডে শুয়ে সে মেয়েটি ঠিক করেন, তিনি পৃথিবীর সবথেকে উঁচু পর্বত চূড়া মাউন্ট এভারেস্ট জয় করবেন । সবাই তার কথা শুনে হাসাহাসি করতে থাকল । কেউ তাকে পাগল বলল । কিন্তু সেই মেয়েটির সুস্থ হওয়ার পর দিনরাত এক করে তার লক্ষ্যের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করলো । অনেকের কথা তিনি কানে শুনলেন কিন্তু তিনি তাদের কথায় পাত্তা দেননি । অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন যার চোখে রয়েছে, তাকে কেউ কি আটকাতে পারে ? এবং হলোও ঠিক তাই । তিনি পৃথিবীর প্রথম মহিলা, যিনি আর্টিফিশিয়াল পায়ের সাহায্যে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছানোর রেকর্ড করেছিলেন ।

চাণক্য নীতি (Chanakya Niti Bengali) : জীবনে সফল হতে হলে কি কি উপায় অবলম্বন করা উচিৎ

(৫) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৫) স্বামীজি বলেছেন, নিজেকে যেরকম ভাববে, ঠিক সেইরকমই হয়ে যাবে তুমি । যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে । আর যদি নিজেকে শক্তিশালী মনে করো, তাহলে শক্তিশালী হয়ে উঠবে । আমাদের কখনোই নিজেদের দুর্বল ভাবা উচিত নয় । আমরা যদি নিজেদের দুর্বল ভাবি, তাহলে আমাদের দুর্বলতার সুযোগ নিতে চাইবে সবাই । আমাদের ছোট করার চেষ্টা করবে তারা । আমাদের কথায় কেউ গুরুত্ব দেবে না বরং অপমান করবে । তাই নিজেদের দুর্বলতা কখনোই কাউকে দেখানো উচিত না । আর সব থেকে বড় কথা, নিজেকে কখনো ছোট এবং দুর্বল ভাবা উচিৎ নয় ।
যদি খেলা শুরুর আগেই হার মেনে নিলে আগেই হেরে বসতে হবে । নিজেকে শক্তিশালী মনে করতে হবে । কি বলা যায়, যে খেলা হারতে বসেছে সে হারা খেলাটা জিতেও যেতে পারে ।

(৬) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৬) স্বামীজি বলেছেন, কখনো না বোলো না । কক্ষনো বোলো না আমি করতে পারবোনা । তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে । তুমি সব কিছুই করতে পারো । আমরা যখনই কঠিন কিছু করতে চাই, সে যেমন কঠিন কাজ হোক না কেন, মনে বিশ্বাস রাখতে হবে । কোন ভয় অথবা ‘আগের থেকেই আমার দ্বারা সম্ভব নয়’ ভেবে আগেই হার স্বীকার কড়ে নেওয়া উচিৎ নয় । এরকম হলে কিন্তু একদমই চলবে না ।

(৭) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৭) স্বামীজি বলেছেন, যা কিছু তোমাকে শারীরিক এবং আর্থিকভাবে দুর্বল করে তোলে, সেটা প্রত্যাখ্যান কর । জীবনে সফল হতে হলে, আমাদের শারীরিক মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে । আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেমন নেশা জাতীয় জিনিস কোন কিছুর প্রতি আসক্তি বা কোন প্রসঙ্গ নিয়ে বাজে কথা বলা, গালিগালাজ করা শব সময়ের জন্য ত্যাগ করা উচিত । যদি আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি তাহলে শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে সমস্ত ফোকাস নিয়ে এগোন যাবে । সফলতা থেকে তখন কেউ আটকাতে পারবেনা ।

(৮) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৮) স্বামীজি বলেছেন, কোন পরিকল্পনা করে আগে থেকে হিসাব করবে না । ধীরে ধীরে আগে শুরু করো । প্রথমে তোমার ভূমি নির্মাণ কর এবং তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করো । এই বাণীটি, যারা ব্যবসা করে, তাদের জন্য খুব কাজের । অনেক বড় লাভ অথবা খুব বড় কিছুর জন্য ছোটা উচিৎ নয় । প্রথমে, ধীরে ধীরে কম লাভে নিজের ব্যবসা প্রসারিত করে ব্যবসা আগে দাঁড় করাতে হবে ।

(৯) Swami Vivekananda bani in Bengali – স্বামী বিবেকানন্দের বানী বাংলায়

(৯) স্বামীজি বলেছেন, যদি কোন দিন তোমার জীবনের চলার পথে সামান্য কোন সমস্যা না আসে, তুমি নিশ্চিত হতে পারো যে, তুমি ভুল পথে হাঁটছে । আমাদের চলার পথে অনেক বাধা সমস্যা আসবে । কারন, আমরা একা নই আরো হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছেন একই স্বপ্নের পেছনে ছুটছে । আমাদের যদি চলার পথে বাধা না আসে, আমরা যদি অসফল না হই, তাহলে কিভাবে শিখবো ? লক্ষ্যে পৌঁছাতে হলে, কিভাবে নিজেদের মেলে ধরতে হবে ? পরিশ্রম করতে হবে ? তা ভাবা উচিৎ। ব্যর্থতা আসুক ক্ষতি নেই । শুধু লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না ।

india Indian history Inspiring quotes
Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.

Related Posts

প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

শাহরুখ খানের জীবনী - বলিউডের কিংবদন্তি অভিনেতা

শাহরুখ খানের জীবনী: বলিউডের বাদশাহর অমর কাহিনী

গাড়ির আরসি বুক - ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন ডাউনলোড ২০২৬

গাড়ির আরসি বুক অনলাইন ২০২৬: কীভাবে ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড ও চেক করবেন?

Add A Comment
Leave A Reply Cancel Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Latest Posts
প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

21st July 2026
সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 2

সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত

21st July 2026
মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

21st July 2026
দৈনন্দিন জীবনে AI টুলস ব্যবহার - ফিচার্ড ইমেজ

দৈনন্দিন জীবনে AI টুলস: কাজ সহজ করার ৫টি অসাধারণ উপায়

21st July 2026
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
© 2026 Bongdunia. Made by in Bharat.

Type above and press Enter to search. Press Esc to cancel.