বং দুনিয়া ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিন যাবতই বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে বলিউডের ভাইজান সলমন খান। বোটল্ ক্যাম্প চ্যালেঞ্জ, ঘোড়ার সাথে দৌড়, মায়ের সাথে নাচের ভিডিও সামাজিক গণমাধ্যমে প্রচারের মধ্য দিয়ে ভাইজানের খুশি মনের ছাপ স্পষ্ট।
এরই মধ্যে আরও একটি সুখবর পেলেন সলমন। বিগত ২০১৪ সালের ১৮ই নভেম্বর আয়ুশ শর্মার সাথে বিবাহ হয় সলমন খানের প্রিয় বোন অর্পিতার। এরপর ২০১৬ সালের মার্চ মাসে তাঁদের প্রথম সন্তান আহিল জন্মগ্রহন করে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে, দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন অর্পিতা ও আয়ুশ দম্পতি। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে আছেন অর্পিতা।
সুতরাং ফের মামা হতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
পাশাপাশি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ভাগ্নে আহিল এর সাথে ভাইজানের দুষ্টুমির একটি ভিডিও। দেখুন সেই ভিডিও,
https://twitter.com/BeingSalmanKhan/status/1142128824194256896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1142128824194256896&ref_url=https%3A%2F%2Fntvbd.com%2Fentertainment%2F263663%2F%25E0%25A6%25AB%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE-%25E0%25A6%25B9%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%259A%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%259B%25E0%25A7%2587%25E0%25A6%25A8-%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC%25E0%25A7%258B%25E0%25A6%25A8%3F







