Close Menu
Bong DuniaBong Dunia
  • বর্তমান খবর
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot
গাড়ির ইঞ্জিন, টায়ার ও ব্যাটারির রক্ষণাবেক্ষণ টিপস: ২০২৬ সালে গাড়ি যত্নের সম্পূর্ণ গাইড 1

গাড়ির ইঞ্জিন, টায়ার ও ব্যাটারির রক্ষণাবেক্ষণ টিপস: ২০২৬ সালে গাড়ি যত্নের সম্পূর্ণ গাইড

23rd July 2026
বাড়িতে টবে সবজি চাষ - ছাদে টবে শাকসবজি চাষের দৃশ্য

বাড়িতে টবে সবজি চাষ: সহজ পদ্ধতি ও প্রয়োজনীয় টিপস

23rd July 2026
IRCTC ই-ক্যাটারিং ট্রেনে খাবার ডেলিভারি

IRCTC ই-ক্যাটারিং: ট্রেনে খাবার অর্ডার করার নিয়ম ও দাম ২০২৬

23rd July 2026
Facebook WhatsApp
Facebook WhatsApp
Bong DuniaBong Dunia
Join Whatsapp
  • বর্তমান খবর
    IRCTC ই-ক্যাটারিং ট্রেনে খাবার ডেলিভারি

    IRCTC ই-ক্যাটারিং: ট্রেনে খাবার অর্ডার করার নিয়ম ও দাম ২০২৬

    23rd July 2026
    ই-প্যান কার্ড ২০২৬ - অনলাইনে ডাউনলোড ও আবেদনের জন্য টেবিলে কাগজপত্র ও ল্যাপটপ

    ই-প্যান কার্ড ২০২৬: অনলাইনে বিনামূল্যে ই-প্যান ডাউনলোড ও আবেদনের সম্পূর্ণ গাইড

    23rd July 2026
    সেরা ট্যাবলেট ২০২৬: বাজেট, মিডরেঞ্জ ও প্রিমিয়াম ট্যাবলেট

    সেরা ট্যাবলেট ২০২৬: বাজেট, মিডরেঞ্জ ও প্রিমিয়াম ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন

    22nd July 2026
    প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

    21st July 2026
    মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

    মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

    21st July 2026
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ
Bong DuniaBong Dunia
প্রথম পাতা » কবিতা » অনন্ত প্রেম (রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা)
কবিতা

অনন্ত প্রেম (রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা)

By Atanu Chakraborty11th February 2019Updated:14th February 2019
অনন্ত প্রেম (রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা) 2

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘অনন্ত প্রেম’

 

 

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা,

অনন্ত প্রেম

 

তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে—
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।

 

 

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘অনন্ত প্রেম’

Translation in English :
Everlasting Love

 

It is as if I have loved only you
In a hundred different forms, again and again
Through this cycle of birth, down the ages without fail.
My captivated soul has forever
Spun words into garlands of song
In many a form you have worn them,
Happily accepting my gift of love
Through this cycle of birth, down the ages without fail.
The more I hear that long lost story,
And the pangs of that ancient love,
Of a tale of love lost and found,
From distant memory comes a vision
Across the dark night of time
At last I see your face, eternally bright,
A constant guiding star in midst of life.
We have swam together
You and I, in this stream of love
From its source in the heart
Of times long gone by.
We have played with delight
With a million other lovers
Bathed in tears of happiness and pain,
Bashful in the grasp of togetherness –
A timeless bond in ever changing form.
That undying flame of love
Today finds its place
In glorious abandon at your feet.
Universal joy and sorrow,
The devotion within the universal soul,
Have all come to bear fruit in this one love of ours
Imbued with the memory of all who have loved before –
One hears it in the songs sung by the poets down the ages.

bangla-kobita poems rabindranath-tagore-poems
Atanu Chakraborty
  • Facebook

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.

Related Posts

ওয়াশিম রাকিবের কবিতা "দুই পৃথিবী"

ওয়াশিম রাকিবের কবিতা “দুই পৃথিবী”

ওয়াশিম রাকিবের কবিতা "মুখোমুখি আমার জীবন" 3

ওয়াশিম রাকিবের কবিতা “মুখোমুখি আমার জীবন”

এস কে এইচ সৌরভ হালদারের কবিতা "পোড়া মানুষ"

এস কে এইচ সৌরভ হালদারের কবিতা “পোড়া মানুষ”

Add A Comment
Leave A Reply Cancel Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Latest Posts
গাড়ির ইঞ্জিন, টায়ার ও ব্যাটারির রক্ষণাবেক্ষণ টিপস: ২০২৬ সালে গাড়ি যত্নের সম্পূর্ণ গাইড 4

গাড়ির ইঞ্জিন, টায়ার ও ব্যাটারির রক্ষণাবেক্ষণ টিপস: ২০২৬ সালে গাড়ি যত্নের সম্পূর্ণ গাইড

23rd July 2026
বাড়িতে টবে সবজি চাষ - ছাদে টবে শাকসবজি চাষের দৃশ্য

বাড়িতে টবে সবজি চাষ: সহজ পদ্ধতি ও প্রয়োজনীয় টিপস

23rd July 2026
IRCTC ই-ক্যাটারিং ট্রেনে খাবার ডেলিভারি

IRCTC ই-ক্যাটারিং: ট্রেনে খাবার অর্ডার করার নিয়ম ও দাম ২০২৬

23rd July 2026
ই-প্যান কার্ড ২০২৬ - অনলাইনে ডাউনলোড ও আবেদনের জন্য টেবিলে কাগজপত্র ও ল্যাপটপ

ই-প্যান কার্ড ২০২৬: অনলাইনে বিনামূল্যে ই-প্যান ডাউনলোড ও আবেদনের সম্পূর্ণ গাইড

23rd July 2026
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
© 2026 Bongdunia. Made by in Bharat.

Type above and press Enter to search. Press Esc to cancel.