Close Menu
Bong DuniaBong Dunia
  • বর্তমান খবর
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot
প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

21st July 2026
সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 1

সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত

21st July 2026
মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

21st July 2026
Facebook WhatsApp
Facebook WhatsApp
Bong DuniaBong Dunia
Join Whatsapp
  • বর্তমান খবর
    প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

    21st July 2026
    মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

    মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

    21st July 2026
    দৈনন্দিন জীবনে AI টুলস ব্যবহার - ফিচার্ড ইমেজ

    দৈনন্দিন জীবনে AI টুলস: কাজ সহজ করার ৫টি অসাধারণ উপায়

    21st July 2026
    মানসিক চাপ কমানোর উপায় - ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে স্ট্রেস মুক্তি

    দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমানোর সহজ উপায়: স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকরী টিপস

    18th July 2026
    স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা স্মার্টফোনের ফিচার ও ডিজাইন

    স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ২০২৬: দাম, স্পেসিফিকেশন ও নতুন ফিচার

    18th July 2026
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও চাকরি
  • ভারত
  • বিদেশ
Bong DuniaBong Dunia
প্রথম পাতা » বর্তমান সময় » অর্থনীতির হাল ফেরাতে বেতন কমানোর সিদ্ধান্ত ! এবার বিল পাশ হল সংসদে
বর্তমান সময়

অর্থনীতির হাল ফেরাতে বেতন কমানোর সিদ্ধান্ত ! এবার বিল পাশ হল সংসদে

By Kajal Paul19th September 2020
অর্থনীতির হাল ফেরাতে বেতন কমানোর সিদ্ধান্ত ! এবার বিল পাশ হল সংসদে
অর্থনীতির হাল ফেরাতে বেতন কমানোর সিদ্ধান্ত ! এবার বিল পাশ হল সংসদে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ এমনিতেও দেশের অর্থনীতির হাল দুর্বল ছিল, তার উপরে করোনা পরিস্থিতি আরও দুর্বলতর করে দিয়েছে সেই অবস্থা । এবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সাংসদ মন্ত্রীদের উপর কোপ পড়তে চলেছে । এবার সাংসদ মন্ত্রীদের বেতন কমানোর সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যে এ বিষয়ে বিল সংসদে পাশ করানো হয়েছে ।

অতীতে সাংসদ মন্ত্রীদের বিলাসিতা, বিভিন্ন ক্ষেত্রে ভাতা প্রভৃতি নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে । এমনকি দেশের অর্থনীতি যেখানে দুর্বল হয়ে পড়েছে, সেখানে কেন সাংসদ মন্ত্রীদের পিছনে খরচের বহর বেড়েই চলেছে ! এই নিয়েও কিছু কিছু জায়গা থেকে প্রতিবাদ উঠেছে । অবশেষে সেই সংক্রান্ত বিল পাস হলো সংসদে। এই বিলটি হল মন্ত্রী-সাংসদদের বেতন ভাতা ইত্যাদি সংক্রান্ত বিল।

সংবিধানের ১০৬ নম্বর ধারায় ভারতীয় আইনপ্রণেতাদের নির্দিষ্ট বেতনের কথা বলা হয়েছে৷ ১৯৫৪ সালের মন্ত্রী-সাংসদদের বেতন, ভাতা ও পেনশন আইনে সংশোধন করেই এই বিল আনা হয়েছে৷ প্রধানমন্ত্রী সহ কতজন মন্ত্রী বেতন পাবেন, তা এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হয় । এবার এই বিল পাশ করিয়ে আগামী এক বছরের জন্য সাংসদ মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানো হল৷ রাজ্য সভায় পেশ হবে এই বিল৷ সেখানে অনুমোদন মিললেই ব্যবস্থাটি কার্যকর করা হবে ।

অবশ্য  করোনা সংক্রমণ শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন ঘোষণা করার পর এপ্রিল মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সাংসদ ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ আপাতত এই বিল রাজ্য সভার অনুমোদন পেলে চলতি বছরের ১লা এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য এই বেতন কাটা হবে বলে জানানো হয়েছে৷

বর্তমানে মন্ত্রী, সাংসদরা এতদিন যে ৬০ হাজার টাকা করে অফিসের ব্যয় ভাতা পেতেন, এখান তা কমে হয়েছে ৫৪ হাজার টাকা৷ এছাড়াও বেতন, ভাতা ও পেনশন (সংশোধিত) প্রভৃতি ক্ষেত্রেও একই হারে বেতন কাটা হবে । একই নিয়মে প্রধানমন্ত্রীর নিয়ামক ভাতা ৩ হাজার টাকা থেকে কমিয়ে ২,১০০ করা হয়েছে৷ অন্যদিকে, ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষেত্রে নিয়ামক ভাতা ২ হাজার থেকে কমিয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে৷ একইভাবে প্রতিমন্ত্রী বা জুনিয়র মন্ত্রীদের নিয়ামক ভাতা কমে হয়েছে ৭০০ থেকে ১ হাজার টাকা৷

এর বাইরেও সংসদে আরও একটি বিল পাশ হয়েছে । আপাতত আগামী দুই বছরের জন্য এলাকায় উন্নয়নের জন্য সাংসদদের  উন্নয়ন তহবিল (এমপি ল্যাড) এর টাকা দু’বছর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এই বিল নিয়ে বিরোধী দলের অনেকেই আপত্তি তুলেছিল, তবে অন্য বিলের সাথে এটিও ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে।

Bengali news breaking news business and economic news current news india Indian economy Narendra Modi
Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.

Related Posts

প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

দৈনন্দিন জীবনে AI টুলস ব্যবহার - ফিচার্ড ইমেজ

দৈনন্দিন জীবনে AI টুলস: কাজ সহজ করার ৫টি অসাধারণ উপায়

Add A Comment
Leave A Reply Cancel Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Latest Posts
প্রধানমন্ত্রী কিষাণ মাণ্ডন যোজনা ২০২৬ - কৃষক হাতে পেনশন পাসবুক নিয়ে দাঁড়িয়ে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৬: কৃষকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশনের সম্পূর্ণ গাইড

21st July 2026
সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 2

সুনীল ছেত্রীর জীবনী: ভারতীয় ফুটবলের অমর কিংবদন্তি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত

21st July 2026
মেষ রাশির রাশিফল ২০২৬ - Aries horoscope 2026 Bengali

মেষ রাশির রাশিফল ২০২৬: কেরিয়ার, প্রেম ও অর্থ – বিস্তারিত ভবিষ্যদ্বাণী

21st July 2026
দৈনন্দিন জীবনে AI টুলস ব্যবহার - ফিচার্ড ইমেজ

দৈনন্দিন জীবনে AI টুলস: কাজ সহজ করার ৫টি অসাধারণ উপায়

21st July 2026
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
© 2026 Bongdunia. Made by in Bharat.

Type above and press Enter to search. Press Esc to cancel.