বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আবারও জিও, ভোডাফোনের সাথে পাল্লা দিয়ে দুর্দান্ত কিছু অফার নিয়ে বাজারে হাজির হল এয়ারটেল। এবারে প্রেমের দিবসকে উদযাপন করতে কিছু দারুণ অফার নিয়ে হাজির এই কোম্পানি।
যদিও জিওর সাথে পাল্লা দিয়ে গতবছরের শেষ থেকেই সমস্ত কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল। তবে বছর শুরু হতেই আবারও এয়ারটেল তার গ্রাহকদের জন্য নিয়ে এলো একাধিক কিছু প্ল্যান। ৫ টি দুর্দান্ত প্ল্যান হল-
- 398 টাকার প্ল্যান-
এক্ষেত্রে অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কল, 3 জিবি ডেটা, 100 টি এসএমএস। এই প্ল্যানের বৈধতা 28 দিন। তবে এই প্ল্যানে থেকছে না কোনও wi fi পরিষেবা।
- 298 টাকার প্ল্যান-
এক্ষেত্রে অন্য নেটওয়ার্কে থাকছে আনলিমিটেড কলের সুবিধে, 2 জিবি ডেটা, 100 এসএমএস। এই প্ল্যানের বৈধতা 28 দিন।
- 249 টাকার প্ল্যান-
এক্ষেত্রে অন্য নেটওয়ার্কে থাকছে আনলিমিটেড কলের সুবিধে, 1.5 জিবি ডেটা, 100 এসএমএস। এই প্ল্যানের বৈধতা 28 দিন।
- 219 টাকার প্ল্যান-
এক্ষেত্রে অন্য নেটওয়ার্কে থাকছে আনলিমিটেড কলের সুবিধে, 1 জিবি ডেটা। এই প্ল্যানের বৈধতা 28 দিন।
- 149 টাকার প্ল্যান-
এক্ষেত্রে অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধে থাকছে। এছাড়া থাকছে 2 জিবি ডেটা, 100 এসএমএস। এই প্ল্যানের বৈধতা 28 দিন।







