বং দুনিয়া ওয়েব ডেস্কঃ প্রতিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাঁধা প্রাপ্ত হয়ে বাংলার মানুষকে শীতের আমেজ থেকে বঞ্চিত করে। এবারে শীতের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ঝঞ্ঝা এবং ঘূর্ণ বাতের জেরে শীত এবং গরমের আর তার সাথে বৃষ্টির যে লুকোচুরি খেলা চলছে তা এখনও কিছুদিন অব্যাহত থাকবে বলে আজকের আবহাওয়ার খবরে জানা যাচ্ছে।
আজকের আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাষ দিয়েছে যে, এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না শীত। আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ। আগামী দু তিন দিন কোলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রীর আশেপাশে ঘোরা ফেরা করতে পারে। আজ কোলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হল, ২১ ডিগ্রী এবং ১১ ডিগ্রী সেলসিয়াস। তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আবারও আফগানিস্তানে দানা বেঁধেছে আরও একটি ঝঞ্ঝা। যার প্রভাবে এবারে উত্তরে হাওয়ার গতি বাঁধা পাবে না। উল্টে আরও ভালোভাবে বইবে ঠাণ্ডা হাওয়া। ফলে রাজ্যে আরও কিছুদিন স্থায়ী হবে ঠাণ্ডা। তবে তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। বুধবার থেকে ২৬-২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরা ফেরা করবে। যা সপ্তাহান্তে বেড়ে ২৯ ডিগ্রীতে পৌঁছে যেতে পারে বলে আজকের আবহাওয়ার খবরে জানা গেছে।







