বর্তমান সময়

আগামীকালের আবহাওয়ার খবর; ঝঞ্ঝার প্রভাবে বসন্তের আগেই আগমন বৃষ্টির

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আবারও ঝঞ্ঝার আগমন ঘটেছে জম্মু কাশ্মীরে। ফলে মাঘ মাস শেষ হবার আগেই রাজ্য থেকে কার্যত বিদায় নিয়েছে ঠাণ্ডা। প্রতিদিনই ১ থেকে ২ ডিগ্রী করে বাড়ছে তাপমাত্রার পারদ। তবে এই সপ্তাহে দিনে এবং রাতে তাপমাত্রার পারদের বেশী হের ফের হবেনা বলে আগামীকালের আবহাওয়ার খবর এ জানা গেছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও আগামী সপ্তাহ থেকে হতে পারে বৃষ্টি, এমনটাই আগামীকালের আবহাওয়ার খবর এ জানা গেছে।

আগামীকালের আবহাওয়ার খবর এ আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, আরেকটি ঝঞ্ঝার আগমন ঘটেছে জম্মু কাশ্মীরে। যার জেরে আগামী সপ্তাহের মঙ্গল এবং বুধবার থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এবং সিকিমে হতে পারে বৃষ্টি। এছাড়াও আগামীকালের আবহাওয়ার খবর এ আরও জানা গেছে যে, উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলিতে বিভিন্ন জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

আগামীকালের আবহাওয়ার খবর এ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দিন এবং রাতে থাকবে হালকা শীতের আমেজ। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে রাতের গড় তাপমাত্রা একই থাকবে। তবে আগামীকালের আবহাওয়ার খবর এ আরও জানা যাচ্ছে যে, আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার থেকে হতে পারে হালকা বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের আকাশ তুলনা মূলক পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের ওড়িশা লাগোয়া জেলাগুলিতে থাকতে পারে হালকা কুয়াশা, আগামীকালের আবহাওয়ার খবর এ জানিয়েছে আবহাওয়া দফতর।

This post was last modified on 16th ফেব্রুয়ারি 2020 12:07 পূর্বাহ্ন

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.