image source: collected
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ প্রতিদিন একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। যেখানে শুক্রবার কোলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রী সেলসিয়াস সেখানে শনিবার তার থেকে ২ ডিগ্রী বেড়ে হয়েছে ১৭.১ ডিগ্রী সেলসিয়াস। আজকে কোলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৭ ডিগ্রী এবং ১৫ ডিগ্রী সেলসিয়াস।
তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ বেড়ে হয়ে যাবে ২৯ ডিগ্রী সেলসিয়াস আজকের আবহাওয়ার খবর এ আবহাওয়ার পূর্বাভাষে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজকের আবহাওয়ার খবর এ আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাষ দিয়েছে আরেকটি ঝঞ্ঝার। যার ফলে আরও পরিবর্তন হবে আবহাওয়ার।
আজকের আবহাওয়ার খবর এ আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, আরেকটি ঝঞ্ঝার আগমন ঘটেছে জম্মু কাশ্মীরে। যার জেরে আগামী সপ্তাহের মঙ্গল এবং বুধবার থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এবং সিকিমে হতে পারে বৃষ্টি। এছাড়াও আজকের আবহাওয়ার খবর এ আরও জানা গেছে যে, উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলিতে বিভিন্ন জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
আজকের আবহাওয়ার খবর এ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দিন এবং রাতে থাকবে হালকা শীতের আমেজ। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে রাতের গড় তাপমাত্রা একই থাকবে। তবে আজকের আবহাওয়ার খবর এ আরও জানা যাচ্ছে যে, আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার থেকে হতে পারে হালকা বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের আকাশ তুলনা মূলক পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের ওড়িশা লাগোয়া জেলাগুলিতে থাকতে পারে হালকা কুয়াশা, আজকের আবহাওয়ার খবর এ জানিয়েছে আবহাওয়া দফতর।
This post was last modified on 16th ফেব্রুয়ারি 2020 6:41 পূর্বাহ্ন