গত শনিবার চন্দ্রকোণায় চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এমন সময় ভিড়ের মধ্যে থেকে পাওয়া গেলো ‘জয় শ্রী রাম’ জয়ধ্বনি। যা শুনে থমকে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর গাড়ি। গাড়ি থেকে নেমে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভয় পেয়ে পালিয়ে যায় ‘জয় শ্রী রাম’ বলা যুবকের দল।
ঐ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা না হলেও ঐদিন রাতেই ঐ তিন যুবককে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। তারপর বৃহস্পতিবার সকালেই ঐ তিনজনকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপির তরফ থেকে।
গ্রেফতার হওয়া তিনজনই ছিলেন বিজেপি দলের কর্মী। এদের মধ্য একজন ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা সীতারাম মিদ্দা, এনার বাড়ি রাধাবল্লভপুরে। বাকি দুইজন বিজেপি কর্মী সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই।
This post was last modified on 9th মে 2019 3:08 অপরাহ্ন