Categories: বর্তমান সময় বাংলাদেশ

ভারতকে উপহার দেওয়া বাংলাদেশের ইলিশের প্রথম চালান বেনাপেল বন্দরে আটকে গেল

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছিল হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এর প্রথম চালান হিসাবে আজ রবিবার ২৪ মেট্রিক টন ইলিশ মাছ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির কথা থাকলেও কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় রপ্তানি হয়নি।

কাস্টমসে মাছ রপ্তানির জন্য কেউ কোনো কাগজপত্র দাখিল করা হয়নি। ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজ। তাদের পক্ষ থেকে জানানো হয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে। রবিবার বিকেলে ৬ ট্রাক মাছের মধ্যে মাত্র এক ট্রাক মাছ আমরা হাতে পেয়েছি। আজ রাতের মধ্যে আরো ৫ ট্রাক মাছ আসার সম্ভাবনা রয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশ পাঠান হচ্ছে।

উল্লেখ্য ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। ২০১২ সালের আগ পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা হতো। পরবর্তীতে বাংলাদেশের ইলিশ উৎপাদন কমে যাওয়ায় সরকার রপ্তানি বন্ধ করে দেয়। সাত বছর পর হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব উপলক্ষে সীমিত আকারে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত হয়।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.