Categories: বর্তমান সময় বাংলাদেশ

জাতিসংঘে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হলো রোহিঙ্গাদের জন্য সেফ জোন গঠন সম্ভব নয়

বং দুনিয়া ওয়েব ডেস্ক: জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অন্যতম বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবসান। সেখানে গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদেরয অধিবেশনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর তার বক্তব্যে বলেন রোহিঙ্গা প্রত্যাবসানে সেফ জোন গঠন করা সম্ভব নয়।

বাংলাদেশের সাথে মিয়ানমারের ২০১৭ সালের চুক্তির কথা তুলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর তিন্ত সোয়ে বলেন, , ‘মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার ক্রমাগত আহ্বান রয়েছে। মিয়ানমারের ভেতরে “সেফ জোন” তৈরির চাপ রয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না এবং এটি বাস্তবসম্মতও নয়।’ কাউন্সিলর জানান রোহিঙ্গাদের প্রত্যাবসানের জন্য মিয়ানমার আরও উপযোগি পরিবেশ তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে।

২০১৭ সাল থেকে মিয়ানমারের সেনাবাহিনীর দমনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। কয়েক দফা যাচাই-বাছাই করে মিয়ানমার প্রত্যাবাসনের তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গার তালিকা চূড়ান্ত করলেও দেশটি উপযুক্ত পরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় দুই দফা চেষ্টার পরও কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি হয়নি। এ প্রসঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সিলর বলেন, ‘‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ, জাতিসংঘ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটে আসিয়ানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.