Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশে শিক্ষার উন্নয়নের অবদানের জন্য ‘ইদান’ ভূষিত হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ

বং দুনিয়া ওয়েব ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার হংকর ভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশে স্যার ফজলে হাসান আবেদ-কে ইদান পুরস্কারে মনোনীত করা হয়। শিক্ষাক্ষেত্রে ইদান পুরস্কার বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।

ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার এমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ-কে আগামী ডিসেম্বর মাসে হংকংয়ে আয়োজিত হবে ইদান প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরষ্কার হিসাবে দেওয়া হবে একটি স্বর্ণপদক এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ ৩০ মিলিয়ন হংকং ডলার (৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ কোটি টাকা)। পুরস্কারের অর্থ নগদ এবং প্রকল্প তহবিল- এই দুই সমান ভাগে প্রদান করা হবে।

প্রসঙ্গত গত প্রায় এ যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্র্যাকের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষাগ্রহণ করেছে অন্তত ১ কোটি ২০ লাখ শিশু। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সমন্বিত পদ্ধতিতে আনন্দময় পরিবেশে খেলাধুলার মধ্য দিয়ে পাঠদান করা হয়। একে বলা হয় প্লে-বেইজড এডুকেশন। ব্র্যাক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কিশোর-কিশোরীদের জন্য বিশেষায়িত শিক্ষাকেন্দ্র এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ব্রাক বাংলাদেশ সহ উগান্ডা ও তানজিয়ায় ৬৫৬টি প্লে ল্যাব পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন বিভিন্ন কর্মকান্ডে অংশ নিচ্ছে অন্তত ১১ হাজার ৫০০ শিশু। এছাড়া শরণার্থী শিশুরা যাতে আনন্দময় পরিবেশে খেলায় খেলায় শিক্ষালাভের মাধ্যমে মানসিক ক্ষত কাটিয়ে উঠতে পারে, সে উদ্দেশ্যে হিউম্যানিটারিয়ান প্লে-ল্যাব নামে একটি মডেল তৈরি করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.