Categories: বর্তমান সময় বাংলাদেশ

শান্তির জন্য সংগীত নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় আসছেন কৈলাশ খের, অদিতি সিং এর সাথে নারগিস ফাখরি

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আগামি ২১ সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় মিউজিক ফর পিস শান্তির জন্য সংগীত কনসার্ট হতে যাচ্ছে। এই কনসার্ট আয়োজন করেছে গানবাংলা। এই কনসার্টে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কন্ঠ শিল্পী কৈলাশ খের, কৌশিক ও অদিতি সিং শর্মা। প্রসঙ্গত এর উইন্ড অব চেঞ্জ বাংলা গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন।

ভারতের প্লেব্যাক গায়িকা হিসাবে পরিচিত অদিতি সিং শর্মা এই প্রথম লাইভ পারফর্মেন্স আসছেন বাংলাদেশে। নিজের দল তাপস এন্ড ফ্রেন্ডস নিয়ে আসছেন কৌকিক হোসেন তাপসও। বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।

বিশ্ব শান্তি দিবসে গানের সুরে সুরে শান্তির বার্তা পৌছে দিতে এই আয়োজন। এ কনসার্ট সম্পর্কে গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বময় সমাদৃত হয়েছে।

প্রসঙ্গত, আসন সংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। কেবলমাত্র আমন্ত্রিত বিশেষ অতিথিরাই এটি উপভোগ করতে পারবেন। কনসার্টটি উপস্থাপনা করবেন ভারতের প্রখ্যাত উপস্থাপিকা শিনা চৌহান। দেশি-বিদেশী মিউজিশিয়ানদের সমন্বিত অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে দেশিয় সংগীতকে অন্যমাত্রায় নিতে চেয়েছে গান বাংলা টেলিভিশন।

উল্লেখ্য, গানবাংলা টিভির এমন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই কর্ণধার তাপস ও মুন্নি সম্প্রতি অর্জন করেছেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮।

গান বাংলা টেলিভিশন থেকে আরো জানান হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস আর চেয়ারম্যান ফারজানা মুন্নির আমন্ত্রণে ‘মিউজিক ফর পিস’ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন নারগিস ফাখরি। কৌশিক হোসেন তাপস জানিয়েছেন, কনসার্টে অংশ নিতে এসে নারগিস ফাখরি ঢাকায় গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে কৌশিক হোসেন তাপসের গানে মডেল হয়েছিলেন নারগিস ফাখরি। ওই সময় ফেসবুক লাইভে তিনি জানিয়েছিলেন, হুট করে বাংলাদেশে এসে সবাইকে চমকে দেবেন। এবার সেটাই সত্যি হতে চলেছে।

This post was last modified on 20th সেপ্টেম্বর 2019 4:57 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.