Categories: বর্তমান সময় বাংলাদেশ

মাদ্রাসার মধ্যে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সারা বাংলাদেশে উত্তাল

শেখ হাসিনার শাসনে আবার বড় প্রশ্নের মুখে পড়ল বাংলাদেশের মহিলাদের নিরাপত্তা । বাংলাদেশের মাটিতে মাদ্রাসার মধ্যে একজন নয় পরপর চার  জন ছাত্রীকে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ উঠল । অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি মোস্তাফিজুর রহমানের নামে । অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন দেরি করেনি । অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব ।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গ্রেফতারকৃত মাদ্রাসার প্রধান শিক্ষক উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতাও । স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে,  এর আগেও একই রকম অভিযোগ ছিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ধর্ষণের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে  বাংলাদেশের নারায়ণগঞ্জে ।

বেশ কয়েকদিন ধরে ওই মাদ্রাসার উপর নজর রাখছিল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব ।  এরপর গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জের উল্লেখিত মাদ্রাসায় হানা দেয় পুলিশ । সেখানে বেশ কিছু অবৈধ জিনিস পত্র সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ । গত 6 বছর যাবত মোস্তাফিজুর রহমান মাদ্রাসাটি  চালাচ্ছেন ।  নিজের পরিবার সহ সেখানেই বসবাস করতেন প্রধান শিক্ষক ।

ইতিমধ্যে পুলিশ মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে । পুলিশ সূত্রে জানা গেছে,  পরিবারের অন্যান্য সদস্যদের দরকার পড়লে জিজ্ঞাসাবাদ করা হবে । সংবাদ সূত্রে জানা গেছে ওই মাদ্রাসায় 35 জন ছাত্রী লেখাপড়া করতো করতো । সম্প্রতি মাদ্রাসাটির বেশ কয়েকজন ছাত্রীর পরিবারের কাছ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ে । এরপর নড়েচড়ে বসে প্রশাসন । পুলিশ গোপন ভাবে নজরদারি চালানোর পর ঘটনার সত্যতা জানতে পারে ।  এছাড়া প্রধান শিক্ষকের ফোন থেকেও বেশ কিছু অশ্লীল ভিডিও পাওয়া গিয়েছে বলে জানা গেছে ।  গত কয়েকদিন আগেও বেশ কয়েকটি মাদ্রাসাতে একই রকম ঘটনা ঘটেছে ।

বারবার মাদ্রাসাগুলিতে একই ধরনের ঘটনা ঘটায় বেশ বড় প্রশ্নের মুখে বাংলাদেশের মহিলাদের নিরাপত্তা । প্রকৃতপক্ষে মাদ্রাসাগুলিতে নজরদারির তেমন কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন সেই সুযোগ গুলো নিয়ে আসছে বেশ কিছু মাদ্রাসার কর্মী এবং শিক্ষকরা, এমনটাই মনে করছেন সমাজকর্মীরা ।

This post was last modified on 30th জুলাই 2019 3:05 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.