Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় রাজনীতি

রাজীব কুমারের অন্তর্ধান রহস্যের জট এখনো খোলেনি; ডি জি জানেন না, রাজীব কুমার কোথায় আছেন

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ  হাস্যকর হলেও এটাই সত্যি, রাজীব কুমার কোথায় আছেন এখন সেটা সি বি আই বের করতে পারেনি এখনও । এমন কি রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইলে তারাও জানিয়েছে, রাজীব কুমারের কোনও খোঁজ নেই । নবান্ন সূত্রে খবর, শুধু ডিজি নন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবও চিঠি পাঠিয়ে সিবিআইকে জানিয়েছেন তারা রাজীব কুমারের কোন খোজ জানেন না ।উল্লেখ্য রবিবার ও সোমবার তিন প্রশাসনিক কর্তাকে সিবিআইয়ের তরফে রাজীবের খোঁজ জানতে চেয়ে চিঠি দেওয়া হয় ।

জানা গেছে,  ডিজি চিঠির মাধ্যমে জানিয়েছেন,  রাজীব কুমারের খোঁজ পাচ্ছে না পুলিশও । সবচেয়ে অবাক করার বিষয় হল,  রাজীব ও তাঁর নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না । একই সঙ্গে ডিজি জানিয়েছেন, সি বি আইয়ের পাঠানো চিঠি ইতিমধ্যেই রাজীবের ঠিকানায় পাঠানো হয়েছে । গত ৯ই  সেপ্টেম্বর থেকে ছুটি নিয়েছেন রাজীব। ছুটি শেষ হবে ২৫ সেপ্টেম্বর । রাজীব কুমারকে সি বি আইয়ের তরফ থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও রাজীব কুমার ফোন বন্ধ করে রেখেছিলেন । অবশ্য তিনি ই মেল মারফৎ জানিয়ে দেন, এক মাসের মধ্যে সি বি আইয়ের সাথে দেখা করতে পারবেন না ।

গত শুক্রবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। সে ক্ষেতে রাজীব কুমারকে গ্রেপ্তার করে সি বি আই নিজেদের হেপাজতে যখন তখন নিতে পারত । কোর্টের রায় বের হবার পর,  পরের  দিন  শনিবার তাঁকে তলব করে সিবিআই । কিন্তু  হাজির হননি রাজীব। গতকাল রাজীবের আইনজীবী বারাসত আদালতে আগাম জামিনের মামলা করেছেন । যার একটা কপি সি বি আইকে দেওয়া হয়েছিল । এক কালের দাপুটে পুলিশ কমিশনার রাজীব কুমার এখন নিজেই পুলিশের কাছ থেকে লুকিয়ে আছেন, এত ভাবতেই অবাক লাগে । সি বি আইএর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব রকম চেষ্টা চালাচ্ছে রাজীব কুমারকে নিজেদের হেপাজতে নেবার জন্য ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.