বর্তমান সময়

খালিস্তানি বাহিনীর তরফে মাদ্রাজ হাইকোর্ট চত্বরে বিস্ফোরণের হুমকি দেওয়া হল!

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি ভারতের গুজরাট উপকূলে দুটি পাকিস্তানি নৌকো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। একারণে বর্তমানে ভারতীয় গোয়েন্দা’দের কাছে পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশের সন্দেহ আরও দৃঢ় হয়। ওই নৌকোগুলি কী প্রকারে ওই স্থানে এল, কারা এসেছে ওই নৌকোয়, সবমিলিয়ে সন্দেহ আরও দৃঢ় হয়ে উঠছে। তবে গুজরাট উপকূলের আশপাশে দীর্ঘ তল্লাশি চালিয়েও কোনও হদিশ পায়নি পুলিশ। কিন্তু অনুমান করা হচ্ছ, জলপথের মাধ্যমে ভারতে প্রবেশ করে নৌকো ফেলে রেখেই দক্ষিণ ভারতে আত্মগোপন করে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কিছু সদস্য।

পাকিস্তানি জঙ্গিদের ভারতে প্রবেশের সন্দেহ যখন প্রবল, এমতাবস্থায় সম্প্রতি খালিস্তানি বাহিনীর নাম করে মাদ্রাজ হাইকোর্ট চত্বরে বোমা মারার হুমকি দেওয়া হল। ভারতের মাদ্রাজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নিজেই এই চিঠি পেয়েছেন।

এপ্রসঙ্গে আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, হরদর্শন সিং নাগপাল নামক এক ব্যক্তি নিজেকে দিল্লী’র বাসিন্দা হিসাবে দাবি করে ওই চিঠি লিখেছেন। হুমকি চিঠিতে তিনি নিজের পরিচয় দেন আন্তর্জাতিক খালিস্তান সমর্থক গ্রুপের সদস্য হিসেবে। চিঠিতে পরিষ্কার করে বলা আছে যে, আগামী ৩০শে সেপ্টেম্বর তারিখে মাদ্রাজের হাইকোর্ট চত্বরে একাধিক বিস্ফোরণ ঘটানো হবে।

ভারতীয় গোয়েন্দা’দের সন্দেহ, জঙ্গি সংগঠনের সদস্যরা দক্ষিণ ভারতে আত্মগোপন করে অবস্থান করছে। একারণে, গত আগস্ট মাসের শেষ সপ্তাহে তামিলনাড়ুর কোইম্বাটোরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ৬ জন পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে।

This post was last modified on 17th সেপ্টেম্বর 2019 5:52 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.