Categories: বর্তমান সময় বাংলাদেশ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আজ থেকে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। এ উপলক্ষে সারা দেশে মন্দিরে মন্দিরে দুর্গা পুজার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করবেন হিন্দু ধর্মে বিশ্বাসীরা। তারা মনে করেন মা দুর্গা সমস্ত আসুরিক শক্তি ধ্বংস করে শান্তির বার্তা নিয়ে আসবেন। শরৎকালে মনে করা হয় দেবী দুর্গা তার বাবার বাড়িতে আসেন। এ উৎসব উপলক্ষে বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ যাবত বন্ধ থাকে। সরকারি ভাবে একদিন বন্ধ থাকে। হিন্দু ধর্মালম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শক্রবার প্রধানমন্ত্রী এক বাণীতে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকায় দেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত আনন্দের সাথে এ উৎসব পালন করছেন। তবে অনেকেই মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের এ উৎসবে ছুটির পরিমানটা বৃদ্ধি করতে পারত।

This post was last modified on 4th অক্টোবর 2019 1:51 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.