Categories: জানা-অজানা বর্তমান সময় ভারত

এবার অল্প বয়েসেই ছেলেরা বসতে পারবে ছাদনা তলায়; আসছে নয়া বিবাহ আইন

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ এবার ছেলেদের ছাদনা তলায় দাঁড়ানোর জন্য আর ২১ বছর অপেক্ষা করতে হবে না । ১৮র গণ্ডি টপকাতে পারলেই ছাদনা তলায় দাঁড়ানোর লাইসেন্স পেতে চলেছে ভারতীয় ছেলেরা । মোটামুটি যা খবর, হয়ত এবার শীতকালীন অধিবেশনেই পরিবর্তন হতে পারে ২০০৬ সালের বিবাহ আইন ।

ভারতে সর্বশেষ বিবাহ আইন পাশ করা হয়েছিল ২০০৬ সালে । সেই সময় বিবাহ আইনের দ্বারা বাল্য বিবাহ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল । সেখানে বলা হয়েছিল, বিয়ের পিঁড়িতে বসার জন্য ছেলেদের ক্ষেত্রে নুন্যতম বয়স ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর । এই বয়সের আগে ছেলে বা মেয়ে বিবাহ করলে কিম্বা পরিবারের লোকজন বিবাহ দিলে সেটি আইনসিদ্ধ হিসাবে ধরা হবে না ।

কিন্তু বর্তমানে একজন ভারতীয় ছেলে ১৮ বছর পার হলেই সাবালক হয়, অন্তত ভোট দানের ক্ষেত্রে । তাহলে বিয়ের বেলায় কেন সাবালক হতে আরও ৩ বছর অতিরিক্ত ধরা হবে ?  এই যুক্তির উপরে ভর করে আগামী দিনে মোদী সরকার বিয়ের বয়স হিসাবে ছেলেদের বেলায় ৩ বছর কমিয়ে ১৮ বছর করার চিন্তা-ভাবনা করছেন বলে মনে করা হচ্ছে । তবে মেয়েদের বেলায় বিবাহের বয়স ১৮ই থাকবে । পাশাপাশি বাল্যবিবাহ পুরোপুরি রদ করে দেবার প্রস্তাব আসতে পারে ।

উল্লেখ্য, ২০০৬ সালে সমাজে বাল্য বিবাহ বন্ধ করার জন্য নয়া বিবাহ আইন পাশ করানো হয় । মোদী সরকার ২০০৬-এর বিবাহ আইনের  নাকি পরিবর্তন আনতে পারেন ।  মোদী সরকার নাকি এই আইন বদলে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করতে চলেছে । গত ১৮ই  অক্টোবর মোদী মন্ত্রিসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীরা আলোচনায় বসেন এই প্রস্তাব নিয়ে ।সেই বৈঠকের নেতৃত্ব দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রক ।  বৈঠকে আরও একটি প্রস্তাবে  বলা হয়েছে, বাল্যবিবাহকে কোনও অবস্থাতেই বৈধতা দেওয়া হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী বাল্যবিবাহের ক্ষেত্রে পাত্র ও পাত্রী প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁদের বিবাহে সম্মতি দেওয়া হয়। ততদিন তাদের আলাদা থাকতে হয়। সরকারের বর্তমান প্রস্তাব যদি পাশ হয় সেক্ষেত্রে কোনও অবস্থাতেই বাল্যবিবাহকে মান্যতা দেওয়া হবে না।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.