Categories: বর্তমান সময় ভারত

ডি এন এ পরীক্ষার জন্য নরেন্দ্র মোদীর দারস্থ হলেন অনিতা পাফ বসু

বং ওয়েব ডেক্সঃ নেতাজী সুভাষ চন্দ্র বোস শুধু মাত্র ভারতবাসী কেন, সারা বিশ্বের কাছে একটি বিস্ময়কর চরিত্র । তাঁকে নিয়ে এক সময় তামাম ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল একসময় । অনেক ভারতীয় নেতার রাতের ঘুম উড়ে গেছিল তাঁর জনপ্রিয়তায় । আজ ভারত স্বাধীন, কিন্তু এর পিছনে নেতাজী সুভাষ চন্দ্র বোসের অবদান ছিল অপরিসীম ।

তাঁর সেই উক্তি “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এখনও আপামর ভারতীয়দের রক্তে আগুন ছোটায় । অথচ, কোন এক রহস্যময় কারণে এখনও নেতাজী সুভাষ চন্দ্র বোসের মৃত্যু রহস্যের কোন কিনারা হল না, তেমন করে ভারত সরকার উদ্যোগ নিল না এই রহস্যের সমাধান করবার জন্য । যেহেতু, তেমন কোন অকাট্য প্রমান ছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও ধরে নেওয়া হয়, বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষ চন্দ্র বোসের অকাল প্রয়ান হয়েছিল । কিন্তু ডি এন এ টেস্টের মাধ্যমে কিছুটা হলেও সত্য বাইরে আসবে । বাইরে আসবে সেই সত্য, জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতা ভস্মের আসল সত্যতা ।

নেতাজি সুভাষচন্দ্রের কন্যা অনিতা বসু পাফ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন, জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতা ভস্মের যেন ডিএনএ পরীক্ষা করা হয় ৷ তা করলে সত্য সামনে আসবে এবং তাঁর মৃত্যু ঘিরে বিতর্কের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন ৷ তিনি এটাও জানিয়েছেন,  পূর্ববর্তী সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অগ্রাহ্য করেছে ৷

এই রহস্য সমাধানের চেষ্টার কথা বলে অনিতা বসু পাফ জানান, যদি না আলাদা কোনও প্রমাণ মেলে , তাহলে  ১৯৪৫ সালের ১৮ অগস্ট এক বিমান দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন ৷ অনিতা বসু পাফ বলেন, এজন্য তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী মোদী এবং জাপান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন যাতে ডিএনএ পরীক্ষার জন্য রোনকোজির মন্দির থেকে চিতা ভস্ম আনা যায় ৷

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.