বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- মধ্যবিত্তদের জন্য সুখবর নিয়ে এলেন মোদী সরকার। তৈরি হতে চলেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্প চালু হলে মধ্যবিত্তরা বিশেষ সুবিধা পাবেন। ভারত এমন এক দেশ যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষেরা একত্রে বসবাস করে থাকেন। এর মধ্যে অনুন্নত সম্প্রদায়, গোষ্ঠী, জাতি, উপজাতি নির্বিশেষে তাদের সাহায্যার্থে সরকার থেকে ভিন্ন ভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। যেমন চাকরির ক্ষেত্রে বয়সের ছাড়, চাকরির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ছাড়, বিভিন্ন ভাতার মাধ্যমে মাসোহারা ইত্যাদি।
তবে বেশীরভাগ ক্ষেত্রেই এই ধরণের সুবিধাগুলি গরীবরাই পেয়ে এসেছে। তাই এবার মধ্যবিত্তদের সাহায্য করতে উদ্যোগী হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি তিনি মধ্যবিত্তদের জন্য চালু করতে চলেছেন একটি সম্পূর্ণ নতুন প্রকল্প যার নাম হল ‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’। এই প্রকল্পের আওতায় এলে মধ্যবিত্তরা চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
এছাড়াও এই প্রকল্প অনুযায়ী ২০০-৩০০ টাকার বিনিয়োগে দেশের যতজন মধ্যবিত্তরা আছেন তার মধ্যে অর্ধেক লোক চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবুধা পাবেন। কবে থেকে চালু হবে এই প্রকল্প তা নিয়ে খুব শীঘ্রই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটি চালু হলে গরীব লোকেদের পাশাপাশি এবার মধ্যবিত্তরাও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।
This post was last modified on 20th নভেম্বর 2019 11:42 পূর্বাহ্ন