বিনোদন

হাসপাতাল থেকে ফিরে এসে একি বললেন নুসরাত?জানতে হলে পড়ুন পুরো খবর

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ হাসপাতাল থেকে ফিরে এসেই তাঁর ফ্যানেদের মুখোমুখি হলেন অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান। একটি ভিডিও বার্তায় তিনি তাঁর ফ্যানেদের তাঁর সুস্থতার কথা জানিয়ে বলেন যে, তিনি ভালো আছেন এবং এর সাথে বলেন যে, তাঁর সুইসাইডের খবরটা একটা গুজব তাতে যেন কান না দেওয়া হয়।

 

দুদিন আগে নিজের স্বামীর জন্মদিনের পার্টীতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাংসদ অভনেত্রী নুসরাত জাহান। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকেই তাঁর অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম গুলির মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। কেউ কেউ বলেন তাঁকে নাকি খুনের চেষ্টা করা হয়েছে আবার কেউ কেউ বলেন তিনি নিজেই আত্মহত্যা করতে গেছেন। কিন্তু এইকদিন তাঁর বাড়ির তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। তাই সবাই অধীর আগ্রহে নায়িকার সুস্থতার অপেক্ষা করছিলেন। তিনি সুস্থ হয়ে কাউকে নিরাশ করেননি। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেই একটি ভিডিওর মাধ্যমে তিনি নিজের কুশলের কথা সবাইকে জানান এবং তাঁর আত্মহত্যার গুজবে কান না দিতে অনুরোধ করেন।

প্রসঙ্গত নুসরাত জাহান তৃণমূলের পক্ষ থেকে ভোটে দাঁড়ানোর সময় থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তা সে তাঁর সৌন্দর্যের কারনেই হোক কিংবা তাঁর সাধারণের সাথে মিশে যাবার ক্ষমতার কারণেই হোক কিংবা তাঁর কাছে আসা সমস্ত সমস্যা বা প্রশ্নের সুন্দর এবং যথাযত উত্তর দেবার কারণেই হোক।অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান খুব সহজেই আপামর দেশবাসী এবং জাতীয় মিডিয়ার মন জয় করে নেন।

নুসরাতের হঠাৎ অসুস্থাও তাই হয়ে উঠেছিল সাধারণ মানুষ এবং মিডিয়ার কাছে একটি চাঞ্চল্যকর ঘটনা। তাঁর স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টীতে তাঁর হঠাৎ অসুস্থতা তাই সকলের মনে নানা প্রশ্নের উদ্রেক করেছিল। কারণ কিছুদিন আগেই রূপকথা গল্পের মতো তাঁদের বিয়ে হয়েছে। তাই এই কদিনে এমন কি হল যে তিনি একেবারে বরের জন্মদিনের পার্টীতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু তিনিও যে একজন সাধারণ মানুষ তাঁরও যে শরীর খারাপ হতে পারে সেটাই নুসরাত জাহান পরিষ্কার করে বুঝিয়েদেন সবাইকে তাঁর এই বার্তার মাধ্যমে।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.