ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রভাব ফেলেছে সমস্ত বিশ্বে। একদিকে যেমন চাপে পাকিস্থান তেমনই দেশের সব মাফিয়ারা। এর মধ্যে আবার মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ফেলেছে চীনের প্রধানমন্ত্রী।
ভারতে মোদি সরকার আবারও ক্ষমতায় আসতেই চাপে পড়েছেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম।গত বৃহস্পতিবার ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসার পরই দাউদ ফোন করে আইএসআই নেতাদের সঙ্গে কথা বলেছেন। মোদি সরকারকে তিনি ভয় পাচ্ছেন।
নরেন্দ্র মোদির ফের ক্ষমতায় আসা প্রসঙ্গে প্রাক্তন আইপিএস কর্মকর্তা পি.কে জৈন জি মিডিয়াকে বলেন, মোদির ক্ষমতায় আসা মানেই উপমহাদেশে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া। দাউদ ইব্রাহিম ও পাকিস্তান সরকারের চাপে থাকা। যেকোন মুহূর্তে মোদি মারাত্মক কিছু করে ফেলতে পারেন। এমনটাই আশঙ্কা করছেন দাউদ ইব্রাহিম। এক্ষেত্রে ভারতকে সাহায্য করতে পারে গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ।
This post was last modified on 27th মে 2019 4:27 অপরাহ্ন