Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের মুন্সীগঞ্জে লোনের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ

বং দুনিয়া ওয়েব ডেস্ক: গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জের সদর বানিক্যপাড়ায় এক গৃহবধুকে লোন তুলে দেওয়ার নাম করে ধর্ষন করা হয়। জানা যায় ২৭ বছরের এই নারীকে একাধিকবার ধর্ষন করে ৩ যুবক। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ যুবককে গ্রেফতার করে আদলতে পাঠায়।

ভুক্তভোগীর তথ্যমতে সদর থানায় সিপাই পাড়ায় অভিযোগকারী বাসা ভাড়া করে থাকে। পাশেই জয়নাল আবেদীনের ঔষধ দোকান। ঔষধ কেনার সুবাধেই তার পরিচয়। স্বামী পেশায় কাঠ মিস্ত্রি। বিদেশ যাওয়ার জন্য স্বামীর ১ লাখ টাকার প্রয়োজন। জয়নাল তাকে অগ্রণী ব্যাংক থেকে ১ লাখ টাকা লোন উঠিয়ে দেয়ার কথা বলে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার এম জে রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। পরে ভুক্তভোগীর ওই নারী বাড়ি গিয়ে স্বামী ও মা-বাবাকে বিষয়টি অবগত করে। পরদিন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ধর্ষক ও সহযোগী ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার বণিক্যপাড়ার নুরু ইসলাম মুন্সীর ছেলে মো. জয়নাল আবেদীন (৪০) ও তার সহযোগী একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. দিদার হোসেন (৩৩) এবং উপজেলার ইছাপুরা এম জে রিসোর্টের কর্মচারী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রবিউল ইসলামের ছেলে আবু হাসান লিমন (৩২) ।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.