বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি ইহজগতের মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের সুপরিচিত নৃত্যশিল্পী এবং অভিনেতা বীরু কৃষ্ণণ।
বিগত ১৯৯৬ সালে জনপ্রিয় বলিউড তারকা আমির খান এর সাথে ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও, ‘দুলহে রাজা’, ‘আকেলে হাম আকেলে তুম’, ‘ইশক’ প্রভৃতি ছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি।
অভিনেতা ছাড়াও, ভারতের একজন বিশিষ্ট কত্থক শিল্পী হিসাবে সুপরিচিত ছিলেন বীরু কৃষ্ণণ। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ সহ বলিউডের বহু অভিনেত্রী তাঁর কাছ থেকে নাচ শিখেছেন।
সম্প্রতি ৭ই সেপ্টেম্বর, শনিবার মুম্বাই’য়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীরু কৃষ্ণণ। মুম্বাই এ অবস্থিত সান্তাক্রুজের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বীরু কৃষ্ণণ এর মৃত্যুর খবরে বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী বর্তমানে শোকাহত অবস্থায় রয়েছেন। একারণে চলচ্চিত্র জগতের একাধিক শিল্পী সামাজিক গণমাধ্যমে তাঁর মৃত্যুর কারণে শোক পালন করেছেন।