Categories: বর্তমান সময় বিনোদন

আবারো বোম অক্ষয়, লক্ষ্মী বোম্ব ছবিতে নতুন রুপে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ লক্ষ্মী বোম্ব সিনেমাটি বেশ কিছুদিন ধরে আলোচনার বিষয়। কিছুদিন আগে জানা গিয়েছিল এ সিনেমার পরিচালক রাঘব লরেন্স কাজ ছেড়ে দিয়েছিলেন। তবে পরবর্তীতে আবার কাজ শুরু করেন। লক্ষ্মী বোম্ম সিনেমায় অভিনয় করছে কবির সিং এর সাফল্যের ধারাবাহিক নায়িকা কিয়ারা আদভানি। আর নতুন ভাবে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। আর অক্ষয় কুমারের এ লক্ষ্মী বোম্ব বোমা পাঠাল সিনেমা জগতে। সিনেমা ঘোষণার কয়েকদিনের মধ্যে পোস্টার প্রকাশ করা হয়। এখানে চোখে কাজ আর ভিন্ন এক মুখের ভঙ্গি নিয়ে অক্ষয়। পরণে লাল শাড়ি। এ বিষয়ে লক্ষ্মী বোম্ব সংশ্লিষ্টরা বলেন, ‘নবরাত্রি হচ্ছে দেবীকে প্রণাম এবং মনের শক্তিকে প্রকাশ করা। এই শুভদিন উপলক্ষে আমি তোমাদের সঙ্গে ‘লক্ষ্মী বোম্ব’-এর লুক শেয়ার করছি। এটি এমন একটি চরিত্র যেটা নিয়ে আমি খুব খুশি এবং চিন্তিত রয়েছি…কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমাদের জীবন শুরু হয়, তাই নয় কী?’

অক্ষয় নামটাই সিনেমার জগতে ভিন্নতা। আর এ সিনেমায় তাকে দেখা যাচ্ছে পরনে লাল শাড়ি ,মুখে হালকা মেকআপ এবং কপালে টিপ। তবে অক্ষয়ের মুখে ক্রোধ যেন বলতে চাইছে অন্য কথা। অভিনেতার এই লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ‘লক্ষ্মী বোম্ব’ তামিল ছবি ‘কাঞ্চনা’-র রিমেক হতে চলেছে। জানা যায় ছবিটি ২০২০-র ২২ মে ঈদে মুক্তি পাবে।ছবিতে বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন। প্রযোজনার দায়িত্বে আছেন শাবিনা খান এবং তুষার কাপুর।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.