Categories: বর্তমান সময় বাণিজ্য ও অর্থনীতি ভারত

ব্যাঙ্ক ধর্মঘটের জের; টানা পাঁচ দিন সারা দেশে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা, পূজার মুখে চিন্তায় ব্যবসায়ী মহল

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ “একে রামে রক্ষে নেই, তাতে সুগ্রীব দোসর” এমনটাই ঘটতে চলেছে পূজার আগে । আবাহাওয়ার খাম খেয়ালিপনা তো আছেই, এবার সারা দেশ জুড়ে ঘোষিত ব্যাঙ্ক ধর্মঘটের জন্য,  দিন ক্ষণ পরিবর্তন না হলে পূজার আগেই টানা পাঁচ দিন বন্ধ থাকবে লেনদেন ।

আগামী ২৬শে  ও ২৭শে  সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ৪টি অ্যাসোসিয়েশন ৷ কিন্তু এই ধর্মঘটের জন্য সারা দেশ জুড়ে প্রায় পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা থাকবে না । কারন  আগামী ২৬শে  ও ২৭শে  সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার পড়ছে । তার পরের দিন শনিবার এবং সেতি মাসের  চতুর্থ শনিবার ।এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে । আর রবিবার সাধারন ছুটির দিন ।   পরের দিন ৩০শে  সেপ্টেম্বর ব্যাঙ্কের হাফ ইয়ারলি ক্লোজিংয়ের জন্য প্রাতি বছর  সাধারণত গ্রাহক পরিষেবা বন্ধ থাকে । ফলে সেদিনও ব্যাঙ্কে কোন বাইরের কাজ হবে না ।  তাই সব মিলিয়ে টানা পাঁচদিনের দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা পুজোর মুখে । টানা পাঁচ দিন  বড় সঙ্কটের কারণ হয়ে উঠতে পারে।

ব্যাঙ্কের সংয়ুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ৪টি অ্যাসোসিয়েশন বলে জানানো গেছে৷ সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদিক জানিয়েছেন, গ্রাহকদের কিছু সমস্যা হবে ঠিকই,  কিন্তু যেভাবে ব্যাঙ্ক সংযুক্তিকরণ হয়েছে তার প্রতিবাদেই এই আন্দোলন। তিনি জানিয়েছেন, সাধারণ ভাবে ব্যাঙ্কের হাফ ইয়ারলি ক্লোজিংয়ে গ্রাহক পরিষেবা বন্ধ থাকলেও এক্ষেত্রে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হতে পারে। তবে চারদিন যে ব্যাঙ্ক বন্ধ থাকছেই সেটা স্পষ্ট। কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক নীতির জন্য  এক সঙ্গে ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হবে ১২ । সাম্প্রতিক যে ঘোষণা করা হয়েছে, সেই মতে ১০টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে ৪টি । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক সংযুক্তিকরণ হচ্ছে। মিশে যাচ্ছে ইউনিয়ন, অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কও। এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্কও মিশে যাচ্ছে ।

পূজার আগে একদিকে আবহাওয়ার কোন ঠিক ঠিকানা থাকছে না, তার উপর যদি এভাবে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে, তাহলে ব্যবসা মার খাবে বলে আশা করছে ব্যবসায়ী মহল ।

This post was last modified on 21st সেপ্টেম্বর 2019 4:16 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.