Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় রাজনীতি

এত খোঁজাখুঁজির পর অবশেষে আদালতকে সি বি আই জানাল, রাজীব কুমার পালিয়েছে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ কথায় বলে পুলিশের তাড়া খেয়ে চোর পালায়, কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুলিশ পালাচ্ছে – এ ঘটনা সচরাচর বিরল । প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ক্ষেত্রে এমনটাই ঘটে চলেছে । গত বুধবার রাত থেকে পাগলের মত সি বি আই আধিকারিরা খুঁজে চলেছেন রাজীব কুমারকে । কিন্তু তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন । দুঁদে সি বি আই অফিসাররা পর্যন্ত ঘোল খেয়ে যাচ্ছেন । দিল্লী থেকে স্পেশ্যাল অফিসাররা এসেও কিছু করতে পারছেন না । আজও একাধিক জায়গায় তাঁর তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। কেন্দ্রীয় তদন্ত  কমিশন সিবিআই আদালতে স্পষ্ট বলে দিল, রাজীব কুমার পলাতক।” 

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছে আলিপুর আদালতে । রাজীবের আগাম জামিনের মামলার শুনানিতে এই কথাই বলেন সিবিআইয়ের আইনজীবী । মামলা চলাকালীন  বিচারক কুড়ি মিনিটের একটি বিরতি  দেবার পর,  সিবিআই এবং রাজীবের আইনজীবেদের আদালত বলে, “আপনারা বসে নিয়ে তালিকা জমা দিন যে, কতবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই ?  কোন কোন তারিখে ডেকে পাঠানো হয়েছিল  এবং কোন কোন দিন তিনি গিয়েছিলেন বা যাননি ?”

উল্লেখ্য হাইকোর্ট  রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নেবার পর শুরু হয় সি বি আই এর তৎপরতা । রীতিমত আদাজল খেয়ে  ময়দানে নামে সিবিআই আধিকারিকরা ।  গত সোমবার বারাসাত আদালতে রাজীব কুমার আবেদন করলেও সুবিধা করতে পারেন নি ।  সেখান থেকে জেলা জজ কোর্ট হয়ে মামলা গড়ায় আলিপুর আদালতে। কিন্তু প্রতিটি আদালতেই ধাক্কা খাচ্ছেন প্রাক্তন এই আই পি এস অফিসার ।

সি বি আই আধিকারিরা সহজে রাজীব কুমারের পিছন ছাড়বেন বলে মনে হচ্ছে না । একের পর এক সম্ভাব্য স্থানগুলিতে হানা দিচ্ছেন তারা । একবার হাতের নাগালে রাজীব কুমারকে পেলে, রাজীব কুমারের ভাগ্যে কি আছে তা কেউ বলতে পারবে না । এখন দেখার শনিবার আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি কোন পথে যায়।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.