image source: google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ করিনা কাপুর খানের রেডিও শো ” হোয়াট ওমেন ওয়ান্ট” এর দ্বিতীয় সিজিনে উপস্থিত হয়েছেন একের পর এক তারকারা। সেখানে সব সেলিব্রেটি মহিলারা একের পর এক এসে নিজেদের কথা শেয়ার করেন। এবারে উপস্থিত হয়েছিলেন শিল্পা শেঠি কুন্দ্রা। সেই শোতে এসে তিনি নিজের ফিটনেস, যোগা এবং ডায়েট নিয়ে শেয়ার করলেন একের পর এক কথা।
তাঁকে তাঁর ফিটনেস নিয়ে কথা জিগ্যেস করলে তিনি বলেন যে, ফিটনেসের জন্য কোনও খাবারকে বাতিল করার কোনও দরকার নেই। তিনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন তার ওপর নিজর দিতে বলেছে। তিনি আরও বলেছেন যে, খাবার হল বিয়ের মত। কোনও সময় যেমন বিয়েতে চিট করা উচিৎ নয় তেমনই খাবারেও চিট করা উচিৎ নয়।
ডায়েট প্রসঙ্গে তিনি বলেন, যে কোনও কিটো ডায়েট অনুসরণ করার দরকার নেই। শুধু ভালো খবার খাওয়া উচিৎ। এছাড়াও তিনি যোগা এবং মেডিটেশানের কথা বলেন। নিজেকে সময় দিতে বলেন প্রত্যেক মেয়েকে। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে বলেন যে, কোনও রকম মানসিক অসুবিধে হলে সেটা নিজের মধ্যে না রেখে শেয়ার করা উচিৎ। শিল্পা শেঠি আজ সকলের কাছে একজন আদর্শ। তিনি এই বয়সেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন সেটা সত্যিই প্রশংসার দাবী রাখে।