Ajay Devgan New Flim Look Image Source: Google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন অজয় দেবগণ। নতুন বছরে নতুন অবতারে তাকে দেখা যাবে তার আগামী চলচ্চিত্র ‘তানাজি’ তে। আগামী ১০ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্রটি। একই দিনে মুক্তি পাবে দীপিকা পাদুকন অভিনীত ‘ছাপাক’। সুতরাং দুটি চলচ্চিত্রের সাফল্যর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বোঝাই যাচ্ছে। ‘তানাজি’ মুক্তি পাওয়ার আগেই অজয়ের পরবর্তী চলচ্চিত্রের সম্পর্কে নতুন তথ্য সামনে এল আজ।
প্রকাশ্যে এল অজয় দেবগণ অভিনীত পরবর্তী চলচ্চিত্র ‘ভুজ’ এর ফার্স্ট লুক। যেখানে অজয়কে দেখা যাবে একজন বায়ুসেনার চরিত্রে। এই চলচ্চিত্রে অজয় দেবগণ ছাড়াও থাকছেন সোনাক্ষি সিনহা, অ্যামি ভিক, ইহানা ধিলন এবং দক্ষিনি চলচ্চিত্রের অভিনেতা প্রনীত সুভাষ। বলিউডে এটাই প্রথম চলচ্চিত্র প্রনীত সুভাষের। কয়েক বছর আগে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সিঙ্ঘম’ এ অজয়কে দেখা গিয়েছিল একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে। এই চলচ্চিত্র সুপার ডুপার হিট করেছিল। ফের একবার সেনাবাহিনীর বায়ু সেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে ‘ভুজ’ চলচ্চিত্রের মাধ্যমে।
উল্লেখ্য, এই মুহূর্তে তার আগামী চলচ্চিত্র তানাজির প্রোমোশনে ব্যস্ত তিনি। এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ঐতিহাসিক কাহিনী দ্বারা। এখানে তিনি ছাড়াও অভিনয় করছেন সইফ আলি খান এবং কাজল। এই চলচ্চিত্রের মাধ্যমে বহুবছর পর তাকে আর কাজলকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।