জাকিয়া সুলতানা মম ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে ছুয়ে দিলে মন ছবিতে অভিনয়ের মাধ্যমে মেরিল প্রথম আলো পুরস্কারের দর্শক জরিপ এবং সমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।