Categories: বর্তমান সময় ভারত

তরুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেয়ার গ্রিলসের সাথে: কিভাবে এত ফিট প্রধানমন্ত্রী

ম্যান র্ভাসেস ওয়াইল্ডে নরেন্দ্র মোদীকে দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন বেয়ার গ্রিলসের সাথে প্রধানমন্ত্রী কিভাবে রোমাঞ্চকর অভিযাত্রায় অংশ নিতে পারলেন। বেশীর ভাগ রাষ্ট্র প্রধানরা দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যায় থাকেন। সে অপেক্ষা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্থ। বর্তমান বছরে ভারতে ৩০ জন ফিটনেস ব্যাক্তির তালিকায় রয়েছে তার নাম। ৬৮ বছর বয়সেও প্রধানমন্ত্রী কিভাবে সুস্থ জীবন যাপন করছেন তা জানার চেষ্টা করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্থ জীবন যাপন করার জন্য শারীরিক বিভিন্ন কসরতসহ নিয়মতান্ত্রিক খাবার গ্রহন করেন। প্রধানমন্ত্রীর উদ্যেগে ২০১৫ সালের ২১ জুন জাতীয় যোগব্যায়াম দিবস অনুষ্ঠিত হয়। এখানে প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে তার দলের একজন বলেন, তিনি শুধুমাত্র ভারতের উন্নতি করতে চান না পাশাপাশি ভারতীয়দের স্বাস্থ্যেরও উন্নতি চান।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন ভোর ৫ টায় ঘুম থেকে উঠেন। প্রতিদিন সকালে এক ঘন্টা যোগব্যায়াম করেন। উল্ল্যেখিত যোগব্যায়াম দিবসের পূর্বে প্রধানমন্ত্রী টুইটারে নিজের অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন। তার উদ্দেশ্য ছিল মানুষকে অনুপ্রাণিত করা। তিনি পঞ্চতত্ত্বে অনুপ্রাণিত হয়ে পাঁচটি প্রাকৃতিক উপাদান- মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ-প্রতিটি জিনিসের স্বাধই নিয়ে থাকেন। প্রধানমন্ত্রী ব্রিদিং এক্সারসাইজ করেন।  যা তাকে সতেজ করে তুলতে সাহায্য করে।

যোগ হলো প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। প্রতিটি মানুষ যেন সুস্থতার সঙ্গে মানসিক শুদ্ধতার ভেতর দিয়ে বেড়ে ওঠে সেই বার্তা ছড়িয়ে দেয় যোগ দিবস। যোগব্যায়াম মানুষের মন, হৃদয়, শরীর ও আত্মার শান্তি বাড়ায়।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.