বর্তমান সময়

নতুন নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন পেনশনভোগীরা, জেনে নিন কি এই নিয়ম

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- পেনশনভোগীদের জন্য এক নতুন নিয়ম চালু করা হল। এই নিয়ম না মানলে পেনশনভোগীরা পড়তে পারেন বড়সড় কোনও বিপদে। সম্প্রতি অর্থমন্ত্রকের পেনশন বিভাগের পাসবুকে পিপিও নম্বর অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার থাকা বাধ্যতামূলক জারি করা হয়েছে।

এর কারন হিসেবে বলা হয়েছে, কোনও অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে গেলে সেক্ষেত্রে পিপিও নম্বর না থাকলে পড়তে হবে বিপদে। এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও পাসবুকে পিপিও নম্বর নিয়ে অভিযোগ জানিয়েছে পেনশনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর আগেও বহুবার এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। বারংবার বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও এই নিয়ম কেউ মানছেন না সঠিকভাবে। ফলে ভুক্তভোগী হচ্ছেন তারা।

এই সমস্যার জন্য যদিও বা প্রত্যয়িত নকল পিপিওর আবেদন করছেন অনেকেই তবুও সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পেনশনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। তাই অবশেষে নিয়ম করা হয়েছে যে এবার থেকে পেনশনভোগীদের পাসবুকে পিপিও নম্বর বাধ্যতামূলক।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.