বর্তমান সময়

মুহূর্তের মধ্যে বদলে গেল হোয়াটসঅ্যাপ সেটিংস

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- আজ সকালেই সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করা হল দীর্ঘদিন ধরে চলতে থাকা অযোধ্যা মামলা নিয়ে।ওই জমি হিন্দুদের আরাধ্য রামের জন্মভূমি বলে দাবী করে এসেছে হিন্দুরা, একই জায়গায় বাবরি মসজিদ আছে বলে দাবী করেন মুসলিমরা। ফলে উভয় পক্ষের এই বচসা কোর্টে ওঠে।

রায় ঘোষণায় বলা হয় মাত্র ২.৭৭ একর জমি দান করা হবে হিন্দুদের এবং আগামী ৩ মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে। ওপর দিকে মসজিদের অবস্থান সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তা মিথ্যা। ওই স্থানে মসজিদের কাঠামো রয়েছে কিতু তা ইসলামিক স্থাপত্য নির্দেশ করেনা। তাই তাদের মোট ৫ একর জমি প্রদান করা হয়।

রায় ঘোষণার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রেখেছিলেন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা কর্মীরা। তাদের দায়িত্ব ছিলও, মামলার রায় ঘোষণার পর যাতে সোশ্যাল মিডিয়ায় কোনও রকম হুমকি দেয়া বার্তা বা মিম না ছড়ায়। এই কারণে বদলানো হয়েছে হোয়াটসঅ্যাপ সেটিংস। যার ফলে আজ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি ‘Only Admin’ মোডে বদল করা হয়েছে।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.