Categories: জানা-অজানা বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ ভারত

হোয়াটস্অ্যাপ আর নিরাপদ নয়; কল ট্যাঁপ করা হচ্ছে নেতা-মন্ত্রিদের; মামলা দায়ের করল হোয়াটস্অ্যাপ

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ হোয়াটস্অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বেশ বড়সড় । হোয়াটস্অ্যাপের সুরক্ষা বলয় ভেঙ্গে ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা । এমনকি আলাপচারিতা, শেয়ার করা তথ্য, ভিডিও, অডিও সবই চলে যাচ্ছে অপরের হাতে । সবচেয়ে বড় ভয়ের বিষয় হ্যাকাররা নিশানা করেছে ভারতের সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, সমাজকর্মীদের মতো বিশেষ কিছু পেশার মানুষদের ।

চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল হোয়াটস্অ্যাপের নিরাপত্তা নিয়ে । হোয়াটস্অ্যাপের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে সংস্থাটি ।  তাদের নিরাপত্তা যে সুরক্ষিত হয় এবং হ্যাকাররা যে  সুরক্ষা বলয় ভেঙে তাদের  বিশেষ ‘সফটওয়্যার’-এর মাধ্যমে  ঢুকে পড়ছে, সেই ঘটনা স্বীকার করেছেন হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষ । এই পুরো বিষয়টির বিরুদ্ধে  অভিযোগের আঙুল উঠছে ইজরায়েলি সংস্থা ‘এন এস ও’ (NSO)-র দিকে । ‘এন এস ও’ (NSO)  আন্তর্জাতিক দুনিয়ায়  ‘সাইবার অস্ত্রের ডিলার’ হিসেবে পরিচিত । ঘটনাটি প্রকাশ্যে আসার পড়ে  এই সংস্থার বিরুদ্ধে মামলা করেছে হোয়াটস্অ্যাপ সংস্থা ।

কিন্তু, কিভাবে ‘এনএসও’ (NSO) হোয়াটস্অ্যাপের সিকিউরিটি ভেঙ্গে হোয়াটস্অ্যাপের তথ্য চুরি করছে সেই বিষয় এখনও   স্পষ্ট নয় সাইবার বিশেষজ্ঞদের কাছে । বিশেষজ্ঞরা মনে করছেন,   হোয়াটস্অ্যাপের ‘ভয়েস কলিং’ ফিচার ব্যবহার করে  হ্যাকাররা এই কাজটি করছে । প্রথমে, কোনও একটি নির্দিষ্ট মোবাইলকে টার্গেট করছে হ্যাকাররা, তারপর সেই মোবাইল সেটে ‘ভয়েস কল’ করে ওই নজরদারি সফটওয়্যার ‘ইনস্টল’ করে দিচ্ছে হ্যাকাররা । ফলে ওই নির্দিষ্ট মোবাইল সেট থেকে যাবতীয় গোপন ও ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যাচ্ছে হ্যাকারদের কাছে ।

হোয়াটস্অ্যাপের এক মুখপাত্র বলেছেন, “ভারতের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা মূল নিশানা। তা ছাড়াও রাজনীতিবিদ, সমাজকর্মীরাও রয়েছেন। অন্তত ১৪০০ জন ইতিমধ্যেই আক্রান্ত। গোপনে তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে হ্যাকারদের সফটওয়্যার। এখনও অবধি আক্রান্তদের নাম ও মোবাইল নম্বর আমরা জানতে পারিনি। তবে খুব দ্রুত হোয়াটস্অ্যাপের সুরক্ষা কবচ মজবুত করার চেষ্টা চলছে।”

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.