ভারত

কেমন দেখতে হবে অযোধ্যার নতুন রাম মন্দির, দেখে নিন

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- গত ৯ই নভেম্বর অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষিত হল। রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায় অনুযায়ী রাম মন্দিরের জন্য হিন্দুরা পেয়েছে ২.৭৭ একর জমি এবং বাবরি মসজিদের জন্য ৫ একর জমি দেওয়া হয়েছে মুসলিমদের। রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্র সরকার মাত্র ৩ মাস সময় দিয়েছেন হিন্দুদের। এরই মধ্যে নকশা তৈরি করে ফেলেছে তারা।

রাম মন্দির তৈরির জন্য মূল যে রাম মন্দির সেটিকে মাথায় রেখেই এই নতুন মন্দিরের নকশা তৈরি করেছেন তারা। এবং একই ভাবে মন্দিরের স্তম্ভ এবং দরজা গুলি ইতিমধ্যেই নির্মাণ শুরু হয়েছে। একেকটি দিকে ১০৬ টি করে পুরো মন্দির জুড়ে মোট স্তম্ভ থাকবে ২১২টি। এই স্তম্ভগুলিতে বিভিন্ন নকশা খোদাই করা হয়েছে। অর্থাৎ স্তম্ভগুলি দ্বারা এক নতুন বৈচিত্র প্রকাশিত হবে। মন্দিরের উচ্চতা হবে ১২৮ ফুট এবং ১৪০ ফুট চওড়া এবং ২৭০ ফুট দীর্ঘ। মন্দিরের ছাদে থাকবে একটি চুড়ো যা মন্দিরটিকে এক ঐতিহ্যপূর্ণ রূপ দান করবে।

এছাড়াও মোট ৫টি প্রবেশ পথ থাকবে মন্দিরটিতে।থাকছে সিংহ দুয়ার, গর্ভ গৃহ, পূজার ঘর এবং নৃত্য গৃহ।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.