বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারতের চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা বিজু খোটে। যে শোলে সিনেমার কালিয়া নামে খ্যাত। তিনি গত সোমবার মুম্বাইয়ের নিজের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শোলে সিনেমা ছিল সিনেমার জগতে সবচেয়ে বেশী আলোচিত। সিনেমা জগতের সবাই মনে করেন ওনার মতো একজন অভিনেতা চলে যাওয়ায় আমাদের সবার জন্য বড় ধরনের ক্ষতি হয়ে গেল।
কালিয়া খ্যাত বিজু ভাইয়ের মেয়ে অভিনেত্রী ভাবনা বালসাভার। তিনি বাবার সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি হাসপাতালে মৃত্যু বরণ করতে চাননি, তাই তার ইচ্ছাতেই আমরা কিছুদিন আগে তাকে বাসায় নিয়ে আসি। বলিউডের কালজয়ী সিনেমা শোলে মুক্তি পায় ১৯৭৫ সালে। এ সিনেমায় কালিয়া চরিত্রে অভিনয় করে বিজু খোটে ব্যাপক খ্যাতি পান। ১৯৬৪ সালে মারাঠি সিনেমা ‘ইয়া মালাক’র মধ্য দিয়ে বিজু খোটেকের বড় পর্দায় অভিষেক ঘটে।
দীর্ঘ অভিনয় জীবনে অনেক কাজ করেছেন। দর্শকদের পেয়েছেন ভালবাসা। হিন্দি ও মারাঠির পাশাপাশি মঞ্চেও অভিনয় করতেন। ২০১৮ সালে ‘জানে খুন দে ইয়ারুন’ সিনেমায় তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে। বিজু খোটে “কালিয়া” চরিত্রে অভিনয়ের জন্য ও “সরদার, ম্যায়নে আপকা নামাক খায়া হ্যায়” সংলাপের জন্য পরিচিত। তার আরেকটি ডায়লগও মানুষের মুখে মুখে ফেরে। আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে রবার্ট চরিত্রে ও “গালতি সে মিস্টেক হো গ্যায়া” সংলাপের জন্য পরিচিত।
This post was last modified on 1st অক্টোবর 2019 12:37 অপরাহ্ন