রাজনীতি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে হাওয়া বদল, শুভেন্দু অধিকারী কি এবার বিজেপিতে?

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ২০২০ র নির্বাচনের প্রাক্কালে রাজ্য এবং দেশের রাজনীতিতে যে রদবদল চলছে তা সত্যিই অকল্পনীয়। তেমনই সাধারণ মানুষকে চমকে দিয়ে হয়ত বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এমনটাই এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়।

নির্বাচনের প্রাক্কালে যেভাবে রাজ্য রাজনীতিতে রদবদল ঘটছে সেটা সত্যিই অবিশ্বাস্য। কোনও কোনও হেভীওয়েট নেতা যোগ দিচ্ছেন অন্য দলে তো আবার কোনও কোনও নেতা দল ছেড়েই দিচ্ছেন একেবারে। কিছুদিন আগেই মন্ত্রীসভায় ব্যাপক বদল করেন মুখ্যমন্ত্রী। কোনও কোনও নেতাকে দেওয়া হয় বেশী ক্ষমতা আবার কোনও কোনও নেতার ছেটে দেওয়া হয় ডানা। ফলে কোনও কোনও নেতার মনে তৈরি হয়েছে অসন্তোষ। আর সেই সুযোগ নিচ্ছেন বিপরীত দলের নেতারা। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের সূচনা হয় মুকুল রায়ের হাত ধরে। তারপর একের পর এক আসতে থাকেন শোভন চ্যাটার্জি এবং আরও অনেকে। এবার অন্দরে জোড় জল্পনা চলছে যে দল ছাড়তে চলেছেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার মেদিনীপুরে একটি দলীয় বৈঠকে যোগ দিতে যান বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে তাঁর মুখ থেকেই শোনা যায় এই জল্পনা। এছাড়াও জানা যায় যে প্রায় ১০৭ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার জল্পনায় ফের ঘি যোগ হয় সায়ন্তন বসুর হাত ধরে। তবে শুভেন্দু অধিকারীকে এই বিষয় প্রশ্ন করলে তিনি সরাসরি নাকচ করে দেন এবং তৃণমূলের পক্ষ থেকেও সঠিক ভাবে কিছু জানা যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক আগামী দিনে শুভেন্দু অধিকারী কোন দলের কাণ্ডারি হন।

This post was last modified on 22nd নভেম্বর 2019 11:07 অপরাহ্ন

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.