রেশন কার্ডে বড় খবর! ছ'মাস ধরে রেশন না তুললেই বিপদ। এবার নিষ্ক্রিয় কার্ডের তালিকায় লাখ লাখ নাম।
১.৫৮ কোটি কার্ড ঝুঁকিতে, জানুন বাঁচার উপায়
কেন্দ্রের নতুন নিয়মে অক্টোবর থেকে নিষ্ক্রিয় লাখ লাখ রেশন কার্ড। ছ'মাস রেশন না তোলাতেই বন্ধ সুবিধা, কপালে দুশ্চিন্তা।
প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মানুষের কার্ড এই ঝুঁকিতে। শহর কিংবা গ্রাম, রেশন দোকানে না গেলেই কার্ড হয়ে যাচ্ছে নিষ্ক্রিয়।
রেশন তোলা হয়নি মানেই পরিবারের আর দরকার নেই, এমন ধারণাই সরকারের। তাই অকার্যকর কার্ড বাদ দিয়ে কমাতে চান খরচ।
তবে আতঙ্ক নয়! পুরোপুরি বাতিল নয়, শুধু সাময়িক বন্ধ। ই-কেওয়াইসি করলেই ফের চালু হবে পুরনো সুবিধা, তিন মাস সময় পাচ্ছেন।
ঘরে বসে মোবাইল দিয়েই ই-কেওয়াইসি করুন। আধার আর নিজের সিমে নাম মিললেই কাজ সেরে ফেলা যায়। না পারলে সেবা কেন্দ্রে যান।
আজই কার্ডটা খুলে দেখুন, নিষ্ক্রিয় তালিকায় নাম আছে কি না। দেরি করলে সুবিধা বন্ধ। সপ্তাহান্তে একবার দেখে নেওয়াই ভালো।
রেশন কার্ড মানে সংসারের ভরসা। একটু সতর্কতাই বাঁচাবে মাসের রুজি। সরকারি খবর পেতে বংদুনিয়ার সঙ্গে থাকুন প্রতিদিন।