নতুন হোন্ডা এলিভেট আসছে!

৬ অক্টোবর লঞ্চ, বুকিং শুরু ২১ হাজারে

লঞ্চ ৬ অক্টোবর, তার আগেই শুরু বুকিং। টোকেন রাখতে লাগবে ২১ হাজার টাকা। কলকাতার শোরুমেও ভিড় বাড়ছে।

বদলেছে চেহারা! নতুন গ্রিল, নতুন বাম্পার, নতুন চাকার ডিজাইন। ইন্টেরিয়রও পেয়েছে ফ্রেশ লুক। চেনা গাড়ি, অচেনা রূপ।

ইঞ্জিন আগের মতো ১.৫ লিটার পেট্রোল। শক্তি ১১৯ বিএইচপি, টর্ক ১৪৫ নিউটন-মিটার। ম্যানুয়াল ও সিভিটি, মাইলেজ ১৫-১৭ কিলোমিটার।

বড় চমক হাইব্রিড এলিভেট! প্রথমবার হাইব্রিড ভেরিয়েন্ট আসার সম্ভাবনা। মাইলেজ প্রায় ২৭ কিলোমিটার, পেট্রোল খরচ হবে কম।

সেফটিতে পিছিয়ে নেই এলিভেট। হোন্ডা সেনসিং মানে অ্যাডাস, সানরুফ, বড় টাচস্ক্রিন। লম্বা ড্রাইভে সঙ্গী স্মার্ট ফিচার।

দাম আসতে পারে ১৫ থেকে ২০ লক্ষ টাকার কাছাকাছি। ক্রেটা, সেল্টসের সঙ্গে সরাসরি টক্কর। গাড়ি বদলানোর আগে একবার দেখে নিন।

৬ অক্টোবর লঞ্চের পরই মিলবে আসল দামের খবর। নতুন এলিভেটের সব আপডেট থাকবে বংদুনিয়ায়, সাথে থাকুন।