৮ম পে কমিশন: সেপ্টেম্বরে বাড়ছে DA?
৬০% থেকে ৬৩%, ভাতার বড় খবর
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সেপ্টেম্বরেই কার্যকর হতে পারে নতুন DA। ভাতার হার বর্তমানে ৬০ শতাংশ।
DA মানে Dearness Allowance, বাড়তি ভাতা। প্রায় ৫৫ লক্ষ কর্মী আর ৬৯ লক্ষ পেনশনার পাবেন এই সুবিধা।
আন্দাজ, এই সেপ্টেম্বরেই ৩ শতাংশ বাড়বে DA। তা হলে মোট ভাতা দাঁড়াবে ৬৩ শতাংশে। হিসাবটা AICPI সূচকের উপর ভর করে।
৮ম পে কমিশন কাজ করছে সরকারি ম্যান্ডেটে। মেয়াদ পূর্ণ হতে বাকি প্রায় ৮ মাস। বেতন, পেনশন, ভাতা, সব নতুন করে ঠিক হবে।
আগামী দিনে কমিশন সফর করবে পুদুচেরি, চণ্ডীগড় আর বেঙ্গালুরুতে। কর্মী সংগঠনগুলোর সঙ্গে বসে শুনবে তাঁদের সরাসরি দাবি।
মনে আছে তো? সপ্তম পে কমিশনে ন্যূনতম বেতন বেড়েছিল ৭ হাজার থেকে ১৮ হাজারে। এবার ফিটমেন্ট ফ্যাক্টরে বড় লাভের আশা।
৮ম পে কমিশনের সব আপডেট পেতে থাকুন বংদুনিয়ার সঙ্গে। সরকারি চাকরির প্রতিটি খবর, পাবেন একসঙ্গে এক জায়গায়।