Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় ভারত

আবহাওয়া খবর; বঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় কমে আগমন বার্তা শীতের

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ একটু দেরিতে হলেও হাড় কাঁপানো উত্তরের হাওয়ার সাথে বঙ্গে শীতের প্রবেশ । গতকাল থেকেই অতি দ্রুত নামছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নেমে যাবে ।

পশ্চিমি ঝঞ্জার কারনে বঙ্গে উত্তরে হাওয়া ঢুকতে বাঁধা পাচ্ছিল । ফলে শীতের আগমন ঘটতে দেরী হয়েছে । অবশেষে গতকাল পশ্চিমী ঝঞ্জার দাপট কমে যেতেই উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমল অতি দ্রুত । গত দুই দিন ধরেই তাপমাত্রা ধিরে ধিরে কমছিল । কিন্তু গতকাল উত্তরের হাওয়ার কারনে তাপমাত্রা কমে গেল প্রায় ৩ ডিগ্রী ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন তাপমাত্রা আরও নেমে যাবে । এই মুহূর্তে কনকনে ঠাণ্ডায় কাতর হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিন বঙ্গের জেলাগুলি । আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দুই দিনে তাপমাত্রা কলকাতায় ১০ ডিগ্রীতে নেমে আসার সম্ভাবনা । কলকাতায় ১০ ডিগ্রী তাপমাত্রা থাকলে অন্য জেলাগুলিতে অনায়াসে ৭/৮ ডিগ্রীতে পোঁছাবে তাপমাত্রা ।

গতকাল ছিল এই মরসুমের সবচেয়ে শীতল দিন । শীতের কাঁপুনি বেশ ভাল ভাবেই অনুভব করা গেছে । আজ সকাল থেকেই তাপমাত্রা আরও কমেছে । দিনের শেষে তাপমাত্রার পারদ আরও নিচে নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । আবার যদি  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না পড়ে, তাহলে আগামী দিনে বেশ ভাল ভাবেই জাঁকিয়ে বসতে চলেছে শীতের আমেজ । গত মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রী, বুধবার তা নেমে দাঁড়ায় ১৫.৬ ডিগ্রী সেলসিয়াসে ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.