Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

West Bengal Weather Today; কালীপূজাতে গোল বাঁধাতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ এই বছর বাঙ্গালীর উৎসবগুলি পণ্ড করবে বলে যেন ঠিক করেছে বৃষ্টি । আলিপুর আবহাওয়া দপ্তর জানাল কালী পূজার দিনেও বৃষ্টির সম্ভবনা রয়েছে । সুতরাং দুর্গা পূজার মত কালীপূজার আনন্দ বৃষ্টির কারনে মাটি হতে পারে ।

দুর্গাপুজোর পর কালীপুজোতেও নাকি জনতার আনন্দ মাটি করতে পারে তুমুল বৃষ্টি। তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাতে গোনা মাত্র কটা দিন রয়েছে কালী পূজার । আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা বাংলা । দীপাবলির আলোর উৎসব মাটি হতে পারে বৃষ্টির কারনে । কারন সে সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা ।

আরও পড়ুনঃ  Jio এর নতুন রিচার্জ প্ল্যান আসলো বাজারে, দিতে হবে না অতিরিক্ত ৬ পয়সা

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরেই চলতি সপ্তাহের শেষে দিকে বাড়তে বাড়ে বৃষ্টির পরিমাণ। বুধবার কলকাতা এবং আশে পাশের এলাকায়, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই বৃষ্টির ফলে পরিবেশের তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিদরা ।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদি এই ঘূর্ণাবর্ত নিম্মচাপে পরিণত হয় তাহলে,  এর প্রভাবে সক্রিয় হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ।   ফলে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত -এর কারনে বাঁধা পাচ্ছে উত্তরে হাওয়া । ফলে শীত বাংলায় ঢুকতে পারছে না ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারেও কিছু কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে ।

This post was last modified on 22nd অক্টোবর 2019 7:28 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.