Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় ভারত

আবহাওয়া খবর; পশ্চিমি ঝঞ্ঝার কারনে বৃষ্টির পূর্বাভাস; রাজ্যে জেকে বসতে চলেছে শীতের কামড়

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ পশ্চিমি ঝঞ্ঝার কারনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর । কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় হিমালয়ের পার্বত্য অঞ্চল সহ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

বাংলায় বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে । প্রায় প্রতি দিন ধীরে ধীরে বাংলায় তাপমাত্রা নামছে । যেখানে গত সোমবার রাজধানী কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে গতকাল মঙ্গলবার দুই ডিগ্রি সেলসিয়াসেরও বেশী পারদ নেমেছে । পশ্চিমি ঝঞ্ঝার কারনে হিমালয়ের পার্বত্য অঞ্চল সহ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিপাত হবার পরে এই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ।

কেন্দ্রীয় আবহাওয়া অফিস তথা দিল্লীর মৌসম ভবন জানিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার কারনে ১২ই  ডিসেম্বর এবং ১৩ই ডিসেম্বর হিমালয়ের পার্বত্য অঞ্চল সহ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে । এই সমস্ত এলাকাকে হাওয়া অফিস আগাম সতর্কবার্তা জানিয়েছে । পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাবার পর উত্তরে হাওয়া ঢোকা শুরু করলে পারদ আরও নীচে নেমে যাবে ।

চলতি বছরে আবহাওয়া বেশ খামখেয়ালিপনা দেখিয়েছে । শুরুতে দেখা গেছে উত্তর বঙ্গে অতি বৃষ্টির জন্য বানভাসি এবং দক্ষিন বঙ্গে খরা পরিস্থিতি । অবশ্য পরে প্রবল বৃষ্টিতে সমস্ত ঘাটতি পুষিয়ে দিয়েছে । এমন কি পূজার মরসুম বৃষ্টির মধ্যেই কেটেছে সকলের । তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ নেমে যাবে । শীত দেরিতে আসার কারন হিসাবে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকাকে দায়ী করা হচ্ছে । এর ফলে রাজ্যে পূর্ব দিক থেকে হাওয়া প্রবাহিত হচ্ছে । এই হাওয়া গরম হওয়ায় ঠাণ্ডা ঢুকতে পারছে না । তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার নাগাদ জম্মু ও কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে। এই দুর্যোগ কেটে যাবার পরে জাঁকিয়ে পড়বে শীত ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.