Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় ভারত

আবহাওয়া খবর; আজ সন্ধ্যার পর বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ বছরের শুরু বৃষ্টি দিয়ে শুরু হবার আগাম পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর । এবার হাওয়া অফিস থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর দক্ষিন বঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে । পাশাপাশি শিলা বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

বছরের শেষে টানা দুই দিন বৃষ্টি এক ধাক্কায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রী নিচে নামিয়ে দিয়েছিল । শীতের কামড় এবং আমেজ দুটোই অনুভব করা গেছে । ২৭ শে ডিসেম্বর কারগিলের দ্রাস সেক্টরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল  মাইনাস ৩৩ ডিগ্রির নিচে, যা ছিল অ্যান্টারটিকার তাপমাত্রার (মাইনাস ২৫ ডিগ্রী) থেকেও কম । বাংলায় দেখা দিয়েছিল শিলা বৃষ্টি । অথচ এখনও শীতের কামড় বসাতে হিম শীতল উত্তরে হাওয়া ঠিক মত ঢোকেনি ।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিন বঙ্গে । বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে । আগামী কাল শুক্রবারও বৃষ্টির সম্ভবনা রয়েছে । উত্তরে হাওয়া পশ্চিমীঝঞ্জার কারনে বাংলায় ঢুকতে পারেনি ঠিক মত । পশ্চিমী ঝঞ্জার সাথে পুবালি হাওয়ার সংঘাতের ফলে এই অকাল বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।

প্সচিমি ঝঞ্জার কারনে অকাল বৃষ্টি হলেও উত্তরের হাওয়া ঢুকতে বাঁধা পাবে । ফলে তাপমাত্রা এই দুই  দিন নামবে না । ফলে ঠাণ্ডার হাত থেকে আগামী দুই তিন দিন রেহাই মিলবে । হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন বৃষ্টি পাতের সম্ভবনা থাকলেও আগামী রোববার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আকাশ পরিষ্কার থাকলে উত্তরে হাওয়া ঢোকার পথে আর বাঁধা থাকবে না ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.