Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় বাংলাদেশ বিদেশ ভারত

আবহাওয়া খবর; ঘূর্ণিঝড় বুলবুলের পর “নাকরি”- কোথায় অবস্থান করছে এখন সেই ঘূর্ণিঝড়

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ “ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়” – বুলবুলের প্রস্থানের সাথে সাথেই ফের অপর এক ঘূর্ণিঝড় “নাকরি”র আগমনের খবরে আবার আতঙ্কিত হয়ে পড়ছে সাধারন মানুষ । স্থলভাগে বুলবুল তার শক্তি হারিয়ে ফেললেও একেবারে কম ধ্বংস যজ্ঞ চালায়নি সে । এবার “নাকরি”র পালা, কেমন শক্তি প্রদর্শন করবে সে টাই নিয়ে চলছে জল্পনা ।

বেশ কয়েকদিন  ধরে আলোচনায় ছিল বুলবুল । অবশেষে গত শনিবার সে আছড়ে পড়ে ।  পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপর বিধ্বংসী লীলা চালায় বুলবুল। বাংলাদেশেও ক্ষয়ক্ষতি কম হয়নি । সেই ধাক্কা সামলে উঠতে এখনও বেশ কিছু দিন লাগবে । এবার  বুলবুলের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে আসছে আর এক ঘূর্নিঝড়- “নাকরি”।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালানো বুলবুলের জন্ম দক্ষিণ চীন সাগরের ‘মাতমো’ নামে এক ঝড় থেকে। এবারও সেই দক্ষিণ চীন সাগরে “নাকরি”র জন্ম হয়েছে ।  আবহাওয়াবিদরা জানিয়েছেন,   সোমবার ভিয়েতনামে “নাকরি” ঘূর্ণিঝড়টির শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । আজ বঙ্গোপসাগরে  এই ঘূর্নাবর্তটির  অবস্থান করার কথা ।আবহাওয়া বিদরা আশঙ্কা করছেন “নাকরি” শক্তি বৃদ্ধি করে  ঘূর্নিঝড়েও পরিনত হতে পারে ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.