Categories: বর্তমান সময় ভারত

চিকেন বিরিয়ানির নাম করে কাকের মাংস ! দুজন পুলিশের হাতে গ্রেপ্তার

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ রাস্তায় রাস্তায় এখন বিরিয়ানির হাড়ি নিয়ে বসে থাকতে দেখা যায় অনেককেই । কে কার থেকে কতটা সস্তায় দিতে পারছে, সেই নিয়েই জোর প্রতিযোগিতা । সেই বিরিয়ানি নিয়েই এবার প্রতারনার খবর প্রকাশিত হল । চিকিন বিরিয়ানির নাম করে বেশ কিছু দিন ধরেই মানুষকে ‘কাউয়া বিরিয়ানি’ খাইয়েছে দুইজন প্রতারক । অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের ।

বিরিয়ানির জন্য প্রসিদ্ধ দিল্লি, হায়দারাবাদ, লক্ষ্মৌ প্রভৃতি । কারন এই সব এলাকা থেকেই একদিন ‘বিরিয়ানি’ নামের এই বিশ্বখ্যাত খাবার উঠে এসেছিল । এবার তামিলনাড়ুর রামেশ্বরমে মুরগির নামে কাকের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে দুই প্রতারক ।  গ্রেপ্তার করার সময়  ওই দুই ব্যাক্তির কাছ থেকে ১৫০টি মৃত কাকও উদ্ধার হয়।

জানা গেছে, অভিযুক্ত দুই ব্যাক্তি বেশ কিছু দিন ধরেই সাধারন মানুষকে বোকা বানিয়ে মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রির কারবার বহুদিন ধরেই করে আসছিলেন তারা। অনেক সময় দেখা যায়, হিন্দুরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে কাককে খাওয়ায় । ঠিক তেমনি পূর্বপুরুষদের স্মরণের কথা বলে দুই ব্যক্তি কাকদের খাবার খাওয়াচ্ছিল, তাদের এই খাওয়ানো দেখে এক জনের সন্দেহ হয় । পরে তিনি খেয়াল করে  দেখেন সেই খাবার খেয়ে  এক এক করে অসংখ্য কাক মরতে শুরু করেছে ।

এই ঘটনা পুলিশকে জানানোয় খুব দ্রুত তদন্ত শুরু হয় । তদন্তে দেখা যায়  কাকের খাবারের মধ্যে বিষ মেশানো ছিল । ধৃত দুজনকে জেরা পরে পুলিশ জানতে পারে, মরা কাকগুলোকেই মুরগির বলে বিক্রি করত অভিযুক্তরা । শহরের রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে ওই কাকের মাংস বিক্রি করতেন তারা। ফলে বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিরিয়ানির দোকানেও মুরগির বলে কাকের বিরিয়ানি বিক্রি হয়েছে। আর সেই খাবারই আনন্দের সঙ্গে খেয়েছে সাধারণ মানুষ। এমন ঘটনায় পুরো এলাকায় হইচই পড়ে গিয়েছে। গ্রেফতার দুজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

This post was last modified on 9th ফেব্রুয়ারি 2020 1:53 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.