বর্তমান সময়

হামজা’র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প

বং দুনিয়া ওয়েব ডেস্ক: মৃত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। এমনটাই দাবি করেছে মার্কিন গোয়েন্দাবিভাগ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড‌ ট্রাম্প’কে হামজা’র মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে কবে বা কোথায়, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। গত বছরের মাঝামাঝি সময়ে হামজাকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল। একটি ভিডিও বার্তায় সে সৌদি আরবকে হুমকি দেয়, আমেরিকার সাথে হাত মেলালে তার মাশুল দিতে হবে। সৌদি রাজপরিবারকেও হুঁশিয়ারি দেয় সে।

২০১৮-র মার্চ মাসে আমেরিকা ঘোষণা করে, হামজা’র মাথার দাম ১০ লক্ষ ডলার। তখন ওসামা পুত্রের নাগরিকত্ব খারিজ করে দেয় সৌদি আরব। আর তার পরেই সৌদি আরবকে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেয় সে। সে কোথায় ঘাঁটি বেঁধেছিল তা স্পষ্ট জানা না গেলেও গোয়েন্দা বিভাগ এফ বি আই-এর ধারণা ছিল পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া এবং ইরানের মধ্যেই ঘোরাফেরা করে হামজা।

চলতি বছর ২০১৯ এর ১লা আগস্ট তারিখে মার্কিন সংবাদমাধ্যমে হামজা’র মৃত্যুর খবর প্রকাশ পায়। যদিও তাঁর মৃত্যু নিয়ে সেসময় খোলসা করে কিছু জানায়নি পেন্টাগন। তবে এবার লাদেনপুত্র এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বয়ং ট্রাম্প।

সম্প্রতি হোয়াইট হাউজ থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড‌ ট্রাম্প জানিয়েছেন, হামজা বিন লাদেন আল-কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র আফগানিস্তান বা পাকিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের চালানোর সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন। তবে আমেরিকা কখন এবং কীভাবে এই অভিযান চালিয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।

This post was last modified on 15th সেপ্টেম্বর 2019 8:01 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.