image source: google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ঝঞ্ঝা এবং ঘূর্ণবাতের জেরে রাজ্য জুড়ে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা রবিবার থেকে কেটে যাবার কথা আগামীকালের আবহাওয়ার খবরে জানানো হয়েছে। তবে ঝঞ্ঝার ফলে তাপমাত্রার যে হেরফের হচ্ছিল, অর্থাৎ সকালে এবং রাতে ঠাণ্ডা এবং বেলা বাড়ার সাথে সাথে হালকা গরমের অনুভূতি সেটাও এবার কেটে যেতে চলেছে। কারণ ঝঞ্ঝা এবং ঘূর্ণবাতের শেষে আবারও জাঁকিয়ে পড়তে চলেছে ঠাণ্ডা। এমনটাই পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে শীতের বিদায় পর্বে আবারও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। ৯ তারিখের পর থেকে আকাশ কার্যত পরিষ্কার থাকবে ফলে আবারও কমবে তাপমাত্রার পারদ। শীতের আমেজ বজায় রেখে তাপমাত্রার পারদ ১৩-১৪ ডিগ্রীতেও নামতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে যে, সোমবার আবারও একটি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে দেশে। ফলে আবারও আবহাওয়ায় তারতম্য দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও এবারে উত্তরবঙ্গে চলেছে শৈত্য প্রবাহ। এছাড়া দার্জিলিং, সিকিম এ তুষারপাতেরও পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।