Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় বাংলাদেশ ভারত

আগামীকালের আবহাওয়ার খবর; শীতের শেষে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আজ রাতে ফের জাঁকিয়ে পড়ছে শীত । কিন্তু আগামিকালের আবহাওয়ার খবরে জানানো হয়েছে  পশ্চিমি ঝঞ্জা এবং পূবালী হাওয়ার সংঘাতে ফের বৃষ্টিপাতের সম্ভবনার কথা । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামিকাল দুপুরের পর থেকে দক্ষিন বঙ্গে বৃষ্টির সম্ভবনার কথা ।

মঙ্গলবার সারা দিন ঝলমলে উজ্জল আকাশ থাকায় উত্তরের হাওয়া রাজ্যে ঢুকতে কোন বাঁধা পায়নি । ফলে দিনের শেষে তাপমাত্রা আরও নেমে গেছে । এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে বঙ্গপোসাগর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাস্প রাজ্যে ঢুকছে । এদিকে ফের পশ্চিমী ঝঞ্জা এবং পূবালী হাওয়ার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভবনা দেখা দিয়েছে । আগামীকাল দুপুরের পর থেকে দক্ষিন বঙ্গে বৃষ্টিপাত হবে । তবে উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা তেমন একটা নেই ।

আবহাওয়াবিদরা জানিয়েছে,  রৌদ্র ঝলমলে দিনে উত্তরের হিমেল হাওয়ায় এই ফেব্রুয়ারি মাসেও বেশ শীতের আমেজ অনুভব করা যাচ্ছে । আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তরে হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা নেমে গেছে বেশ কয়েক ডিগ্রী । তবে, এই তাপমাত্রার পতন আগামীকাল পর্যন্ত থাকবে । হাওয়া অফিস আবহাওয়া  সম্পর্কে জানিয়েছে, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামিকাল বুধবার দুপুরের পর থেকে  । তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা এবং ওড়িশা সংলগ্ন উপকুল এলাকায় বৃষ্টিপাতের সম্ভবনা বেশী । পরের দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিনবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

ফেব্রুয়ারি মাসে শীতের শেষে এই বৃষ্টির প্রভাবে  বৃষ্টিপাত হলেও তাপমাত্রার বিশেষ হের ফের ঘটবে না । বরং আগামীকালের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে । এবারের বৃষ্টি উত্তরবঙ্গকে কিছুটা ছাড় দিয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভবনা আছে ।  উল্লেখ্য, সম্প্রতি কয়েক বছরের মধ্যে শীত এতটা দীর্ঘস্থায়ী হয় নি । আগামিকাল থেকে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তরের হাওয়া ঢুকতে বাঁধা পাবে । ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব বেশী নিচে নামছে না । বরং ধীরে ধীরে বাড়ার সম্ভবনা বেশী থাকবে ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.