Weather Today Image Source:Google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- কিছুদিন আগেই দেশে প্রবেশ করেছে জোড়া ঝঞ্ঝা। তার ফলে সরস্বতী পূজাতেও বৃষ্টি হয়েছিল। তবে আজ আকাশ পরিস্কার থাকবে এমনটাই আজকের আবহাওয়ার খবরে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই শহরে ফের জাঁকিয়ে পরেছে ঠাণ্ডা কিন্তু এ সপ্তাহের আদ্যভাগেও রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা।
আজকে কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ২৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৩ শতাংশ। বায়ুর চাপ ১০২০ মিলিবার। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬.১৫ মিনিটে। সূর্যাস্ত হবে ৫.২৬ মিনিটে।
গত সপ্তাহে দুইদিন বৃষ্টি হওয়ার ফলে অস্বস্তিতে পড়েছিল রাজ্যবাসী। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ আজ জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে যার ফলে মঙ্গল অথবা বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই আকাশ মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাস্পের কারণে আর্দ্রতার পরিমাণ বাড়বে ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে। গতকাল দার্জিলিং সহ তার পার্শ্ববর্তী এলাকায় বেশ বৃষ্টিপাত হয়েছে।